IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> তিনশো টাকার পণ্য পনেরোশো টাকায় ক্রয় করলেন হ্যালো রায়গঞ্জ সামাজিক সংগঠন

তিনশো টাকার পণ্য পনেরোশো টাকায় ক্রয় করলেন হ্যালো রায়গঞ্জ সামাজিক সংগঠন

ধূমকেতু প্রতিবেদক,রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জে এক শিক্ষার্থীর ৩শ টাকার পণ্য ১৫’শ টাকায় ক্রয় করলেন ‘হ্যালো রায়গঞ্জ’ সামাজিক সংগঠন। রায়গঞ্জ পৌরসভার ক্ষুদ্র বাসুড়িয়া এলাকার বাসিন্দা মৃত আব্দুল খালেকের মেয়ে খাদিজা খাতুন (১০)। চার বছর পূর্বে পিতা মারা যাওয়ার ফলে চরম অনাটনে দিশেহারা হয়ে পড়ে এ পরিবারটি। একমাত্র ছোট বোন আর মা কে নিয়ে ছোট্ট সংসার তাদের। মা লাকি বেগম (৩৫) অন্যের কাজ করে কোনমতে সংসারের হাল ধরার চেষ্টা করছেন। কিন্তু দুই মেয়ের পড়াশোনা ও সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তিনি। মায়ের কষ্ট দেখে পড়াশোনার পাশাপাশি খাদিজা খাতুন (১০) নিজের জমানো মাত্র ৩’শ টাকা নিয়ে জরাজীর্ণ পলিথিন ব্যাগে মুড়ানো ছোট্ট দোকানে শুরু করেন খাদ্য সামগ্রী বিক্রি। দিন শেষে যতটুকু লাভ হয় সেই টাকা দিয়ে খেয়ে না খেয়ে চলে অসহায় তিন নারীর সংগ্রামী জীবন।

বিষয়টি নজরে আসে উপজেলার ‘হ্যালো রায়গঞ্জ’ সামাজিক সংগঠনের প্রতিষ্ঠানতা প্রভাষক এম.আব্দুল্লাহ সরকারের। তিনি ৩শ টাকার সবগুলো পণ্য ১৫’শ টাকায় ক্র‍য় করেন। ৩শ টাকার পণ্য ১৫’শ টাকায় বিক্রি করতে পেরে খুশিতে আত্মহারা হয়ে পড়েন অসহায় শিক্ষার্থী খাদিজা ও তার পরিবার। স্বামী হারা অসহায় লাকী বেগম কান্নাজনিত কন্ঠে বলেন, ‘আমার বড় মেয়ে খাদিজা খাতুন (১০) তৃতীয় শেণিতে আর ছোট মেয়ে শিশু শেণিতে পড়ে। মেয়ে দুইটার জন্য দোয়া করবেন। তাদের মানুষের মত মানুষ করে আমার মৃত স্বামীর স্বপ্ন পূরণ করতে চাই। আপনাগোরে কাছে আবেদন, দয়া কইরা আমার মেয়ে দুইটার পড়াশোনার ব্যবস্থা কইরা দেন’। হ্যালো রায়গঞ্জ সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা প্রভাষক এম আব্দুল্লাহ সরকার, অসহায় খাদিজা খাতুন ও তার ছোট বোনের পড়াশোনার খরচ বহন করার আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি শেখ রিয়াদ, মানবিক সংবাদকর্মী সাইদুল ইসলাম আবির, একরামুল হক প্রমুখ।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31