IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকিট বাণিজ্য

বাগমারায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকিট বাণিজ্য

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখনো থামেনি টিকিট বাণিজ্য। টিকিট বাণিজ্য করে পকেটে তুলছেন লাখ লাখ টাকা। টিকিট বাণিজ্যের মূল হোতা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অফিস সহকারি রইচ উদ্দীন ও বহিঃবিভাগের টিকিট বুথের দায়িত্বে থাকা আনিছুর রহমান নামের এক মালি। টিকিট বিক্রিয় দায়িত্বে নির্ধারিত কোন লোক না থাকায় অফিস সহকারি রউচ উদ্দীন কৌশলে স্বাস্থ্য কমপ্লেক্সের মালিকে দিয়ে টিকিট বিক্রয় করে থাকেন। বহিঃবিভাগের ডাক্তার দেখাতে আসা লোকজনকে টিকিট বুথ থেকে টাকার দিয়ে টিকিট সংগ্রহ করতে হয়। টিকিটের নির্ধারিত ৩ টাকা মূল্য থাকলেও প্রতি টিকিট থেকে ৫ টাকা করে নেয়া হয়। এভাবেই প্রতিদিন প্রায় এক থেকে দেড় হাজার টাকা বেশি নেয়া হয় রোগীর নিকট থেকে। অনেক রোগী জানেন না টিকিটের সঠিক মূল্য। যারা জানে তারা টাকা ফেরত চাইলে তাদেরকে বলে খুচরা টাকা নেই। সেকারণে রোগীরা ৫ টাকা করে দিতে বাধ্য হয়। ৩ টাকার বিনিময়ে চিকিৎসা সেবা পাওয়া যায় বলে প্রতিদিন উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভার লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় করেন। প্রতিদিন প্রায় সব মিলিয়ে ৫০০-৬০০ জন রোগী বহিঃবিভাগে চিকিৎসা নিয়ে থাকেন। টিকিট বিক্রির অতিরিক্ত টাকা কোথায় যায় তার কোন খোঁজ নেই।

এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃবিভাগের টিকিট নিতে গেলে মঙ্গলবার এক রোগীর সাথে কথা কাটাকাটির সৃষ্টি হয় টিকিট বুথে থাকা মালি আনিছুরের। রোগীর সাথে এমন ঘটনায় বিব্রত হয়ে পড়ে অন্য রোগীরা। টিকিট বুথ থেকে তাকে সরানোর দাবী করেন রোগীরা। অতিরিক্ত টাকা নেয়ার বিষয়ে বুথের দায়িত্ব পালনকারী আনিছুর রহমান জানান, আমি প্রতিদিনের টিকিট বিক্রির টাকা অফিস সহকারি রউচ উদ্দীনের কাছে জমা দিই। তিনি কি করে সেটা আমার জানা নেই। এ প্রসঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারি রউচ উদ্দীনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা ৩টাকা করে লিখে দিয়েছি প্রতি টিকিটের মূল্য। কেন বেশি নেয় সেটা জানিনা।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাফিউল্লাহ নেওয়াজের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি সম্প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেছি। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা নেয়া হয় কি না সেটা আমার জানা নেই। রোগীর সাথে খারাপ আচরণ করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি ওই সময় স্বাস্থ্য কমপ্লেক্সের বাহিরে ছিলাম। তবে কি কারনে এমন ঘটনা ঘটেছে সেটা আমি জানিনা। কিছু ঘটে থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31