IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বিশেষ সমস্যা গ্রস্থ ব্যক্তিকে ইসলামও দিয়েছে আলাদা সম্মান : অধ্যাপক মুজিবুর

বিশেষ সমস্যা গ্রস্থ ব্যক্তিকে ইসলামও দিয়েছে আলাদা সম্মান : অধ্যাপক মুজিবুর

ধূমকেতু প্রতিবেদক,তানোর : ধনী-দরিদ্র, সবল-দূর্বল আর সুস্থ-অসুস্থ সবার জন্যে সমতার নীতি বজায় রাখতে সকল ধর্মেই আদেশ দেওয়া হয়েছে। একজন মানুষ কখনও শারীরিক বা মানসিক ভাবে হতে পারে না স্বয়ং সম্পূর্ণ। কিছু না কিছু সমস্যা তার থাকেই। এই সমস্যা গ্রস্থ ব্যক্তিকে বলা হয় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি। বিশেষ সমস্যা গ্রস্থ ব্যক্তিকে ইসলামেও আলাদা সম্মান দিয়েছে।

আজ ৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে সুশীল সমাজের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও রাজশাহী-১ (তানোর- গোদাগাড়ী) সংসদীয় আসনের সাবেক এমপি অধ্যাপক মো. মুজিবুর রহমান।

তিনি আরও বলেন, প্রতিবন্ধী অক্ষম মানুষেরা চিরকালই সমাজে প্রতিটি ক্ষেত্রে উপেক্ষিত ও অবহেলিত হয়ে আসছে। কিন্তু প্রতিটি ধর্মের নির্দেশনা অনুযায়ী তাদের সঙ্গে সদাচরণ, সাহায্য-সহযোগিতা এবং অন্যদের ওপর তাদের অগ্রাধিকার দেওয়া উচিত। যেকোনো বিপদ আপদে তাদেরকে সাহায্য করাই আমাদের সবার দায়িত্ব। তাদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকারি-বেসরকারি সংস্থার পাশাপাশি সবাইকে সমন্বিতভাবে চেষ্টা চালাতে হবে। তাহলে প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা এবং আত্মবিশ্বাসও বাড়বে। আমরা ক্ষমতায় গেলে আপনাদের চাওয়া পাওয়া নিশ্চিত করা হবে।

তানোর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে ও তরঙ্গ প্রতিবন্ধী সংস্থার সহযোগীতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খায়রুল ইসলাম। এসময় প্রতিবন্ধীদের বিভিন্ন সমস্যা ও সুযোগ সুবিধা তুলে ধরে গঠন মূলক বক্তব্য দেন আমেনা খাতুন।

এসময় তানোর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি সাংবাদিক ইমরান হোসাইনের পরিচালনায় প্রধান আলোচক হিসেবে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে সুশীল সমাজের ভূমিকা ব্যাপারে দিক-নির্দেশনা মূলক বক্তব্য দেন, তানোর উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মাদ হোসেন খান। তিনি বলেন, প্রত্যেক মানুষের ভেতরেই অন্তর্নিহিত শক্তি রয়েছে। প্রতিবন্ধীরাও তার বাইরে নয়। তাদের ভেতরের সেই শক্তিকে বের করে আনতে হবে। তাদের জন্য কর্মপরিবেশ তৈরি করতে কাজ করছে বর্তমান সরকার।

অনুষ্ঠানে তানোর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সহ-সভাপতি মো. সাদিকুল ইসলাম ও সেক্রেটারী মোসা. আমেনা খাতুনের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের রাজশাহী জেলার সভাপতি মাওলানা মো. সিরাজুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর তানোর উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. আলমগীর হোসেন, নায়েবে আমীর মাওলানা মো. আনিসুর রহমান ও সেক্রেটারী ডিএম আক্কাছ আলী।

এতে উপস্থিত ছিলেন, তানোর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার জয়েন্ট সেক্রেটারী মো. সেলিম রেজা, সহকারী কোষাধ্যক্ষ মো. আলম আলী, সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম, নারী-শিশু, স্বাস্থ্য, শিক্ষা ও এ্যাডভোকেসী বিষয়ক সম্পাদক মোসা. সোনিয়া আকতার সাথী, সমন্বয়ক মো. ফজলুর রহমান, মো. আব্দুল আজিজ ও মোসা. শারমিন আক্তার প্রমুখসহ বিপুল সংখ্যক প্রতিবন্ধী নারী পুরুষ উপস্থিত ছিলেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31