IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত

রাশিফল

রাশিফল

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে।

জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক রোববার (৯ ফেব্রুয়ারি) দিনটি আপনার কেমন যাবে।

মেষ: নিজের কর্মব্যস্ত জীবন থেকে একটু বিরতি নিন। পার্টনারের সঙ্গে সম্পর্ক মধুর হবে। মেষ রাশির জাতকদের আজ আয়বৃদ্ধি হবে। সৃজনশীল ক্ষমতার বিকাশ ঘটবে আপনার মধ্যে। উপার্জন বৃদ্ধি পাওয়ায় নিজের সঞ্চয়ের পরিমাণও বাড়াতে পারবেন। পেশাগত জীবনে সুখবর পেতে পারেন।

বৃষ: বৃষ রাশির জাতকদের আজ সাংসারিক অশান্তি থাকতে পারে। পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। বাড়িতে সবার সঙ্গে খুব ভালো সময় কাটবে। কর্মক্ষেত্রেও উন্নতির সুযোগ আসবে। সহকর্মীদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে।

মিথুন: বহু পরিশ্রমের পর আজ আপনি কিছুটা স্বস্তি পেতে পারেন। সতীর্থদের সাহায্যে কাঙ্ক্ষিত স্থানে পৌঁছতে পারবেন। সময় ও পরিশ্রমের সঠিক ব্যবহার করলে সাফল্য মিলবে। বেশি পরিশ্রম করে অসুস্থ হয়ে পড়তে পারেন। মিথুন রাশির জাতকদের আজ কোনও আইনি সমস্যা আসতে পারে।

কর্কট: কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে দূরদৃষ্টির সঠিক ব্যবহার করুন। সব কাজে ধীর গতি আপনার উন্নতির পথে বাধা হতে পারে। পেশাগত জীবন এবং পারিবারিক জীবনের মধ্যে ব্যালান্স বজায় রাখুন। পারিবারিক সমস্যা মেটানোর জন্য আজ আপনার পরামর্শ নেয়া হতে পারে।

সিংহ: আপনার বিশ্বস্ততা, সততা ও নৈতিকতার জন্য যে কাজেই আজ হাত দেবেন সেখনেই সুফল পাবেন। শরীরে সামান্য আঘাত লাগতে পারে। জীবনের কাঙ্ক্ষিত বস্তু হাতের নাগালে আসবে। ভবিষ্যতে অপ্রত্যাশিত কিছু প্রাপ্তির পূর্বাভাস পাবেন। বিদেশি কোনও প্রজেক্টের সঙ্গে যুক্ত হতে পারেন।

কন্যা: আজ নব উদ্যোগে কোনও কাজ শুরু করলে ভবিষ্যতে সাফল্যের শীর্ষে পৌঁছবেন। শরীর খুব একটা ভালো না থাকলেও মনে ভরপুর আনন্দ থাকবে। আজ ধৈর্য্য ধরে কাজ করলে নিশ্চিত সাফল্য পাবেন। বন্ধুত্বে চিড় ধরার আশঙ্কা আছে।

তুলা: অর্থ উপার্জনের ক্ষেত্রে সুখবর মিলতে পারে। কর্মসূত্রে আজ ভ্রমণ হতে পারে। অফিস বা ব্যবসায় আপনার কর্মদক্ষতা আজ নজর কাড়বে। প্রভাবশালী কারোর সঙ্গে সংযোগ স্থাপন হতে পারে। মিডিয়া ও কমিউনিকেশনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সাফল্য পাবেন আজ।

বৃশ্চিক: সতীর্থরা আজ ভুল করলে সংশোধন করে দিন, তাদের ছেড়ে চলে যাবেন না। সঠিক জায়গায় বিনিয়োগ করতে পারলে ভবিষ্যৎ সুরক্ষিত হবে। বৃশ্চিক রাশির জাতকদের শরীর খুব একটা ভালো থাকবে না। তাৎক্ষণিক কোনও সিদ্ধান্ত নেয়ার প্রয়োজন হবে।

ধনু: নিজের স্বাস্থ্য নিয়ে আজ সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে সকলের মধ্যমণি হবেন। হাড়ভাঙা পরিশ্রমের পর আজ আপনার একটু স্বস্তির পালা। গত কয়েক সপ্তাহের পরিকল্পনার সুফল আজ পাবেন। বহুজাতিক কোনও কোম্পানিতে পদোন্নতি পেতে পারেন।

মকর: দূরের মানুষ কাছে আসবে। আজ অফিস ছুটি থাকলেও সাংসারিক কাজে ব্যস্ত থাকতে হবে। ব্যবসায় সাফল্য পেতে পারেন। আজ আপনার অন্তর্দৃষ্টি জটিল সমস্যার সমাধান করে দেবে। পারিবারিক বা শরিকি সম্পত্তি নিয়ে অশান্তি হতে পারে।

কুম্ভ: ধৈর্য্য ধরে কাজ করলে আপনার উদ্যোগ ব্যর্থ হবে না। আত্মমর্যাদার প্রশ্নে আজ কিছুটা বিচলিত হতে পারেন কুম্ভ রাশির জাতকরা। বাসস্থান পরিবর্তন হতে পারে। গোপন প্রেমে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। সঞ্চিত অর্থ আজকে অপব্যয় হতে পারে।

মীন: অকৃতজ্ঞ মানুষকে চিনে নিন এবং তার থেকে দূরত্ব বজায় রাখুন। আপনার আর্থিক সমস্যা সমাধানের জন্য আজই সঠিক সময়। সঠিক জায়গায় অর্থ বিনিয়োগ করলে ভবিষ্যতে সুফল পাবেন। নানা ধরনের কাজে আজ আপনাকে ব্যস্ত থাকতে হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31