IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> সাপাহারে আদালতের নির্দেশ অমান্য করে নালিশী সম্পত্তিতে বাড়িঘর নির্মান

সাপাহারে আদালতের নির্দেশ অমান্য করে নালিশী সম্পত্তিতে বাড়িঘর নির্মান

ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : নওগাঁর সাপাহারে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত কতৃক অস্থায়ী নিষেধাজ্ঞা থাকলেও বিবাদীপক্ষ তা অমান্য করে বসত বাড়ি নির্মাণকাজ অব্যাহত রেখেছে বলে দাবি বাদীপক্ষের। ভুক্তভোগী কল্যানপুর গ্রামের মৃতঃ সমির উদ্দীন মন্ডলের ছেলে সাইদুল মন্ডল নওগাঁ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রে আদালতে একই গ্রামের প্রতিপক্ষের হাবিবুর রহমান,বকুল ও জামাল এর বিরুদ্ধে মামলা নম্বর ৮৭৯/২০২৪ (সাপাহার) দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলার আরজি পর্যালোচনা করে উভয় পক্ষকে নালিশী সম্পত্তিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার ও স্থাপনা নির্মান থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করেন। সেই সাথে সাপাহার থানার অফিসার ইনচার্জ ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কে দখল সংক্রান্ত তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন। অপর দিকে আদালতের আদেশ ও নির্দেশনা অমান্য করে বিবাদী বকুল হোসেন উক্ত সম্পত্তির উপর বসত বাড়ি নির্মান কাজ অব্যাহত রেখেছেন।

সরেজমিনে কল্যানপুর মৌজার বিরোধপূর্ণ জমিতে বাড়ি ঘর নির্মাণের সত্যতা পাওয়া গেছে। নালিশী সম্পত্তি আরএস খতিয়ানের প্রজা নছির উদ্দিন মন্ডলের ওয়ারিশ হিসাবে প্রাপ্ত হইয়া ও আর এস প্রজা শের মোহাম্মদ মোল্লার ওয়ারিশ বর্গের নিকট হইতে গত ইং ১১/১১/১৯৯৬ তারিখের ৪৩৩৯ নং ও আরএস প্রজা লাল মোহাম্মদ এর ওয়ারিশ বর্গের নিকট হইতে ১৪/০২/২০২১ তারিখের ৭৭৩ নম্বর দলিল মূলে ক্রয় সূত্রে বিবাদী প্রাপ্ত হন। অপর আরএস প্রজা আমির উদ্দিনের নিকট হইতে গত ২৫/০২/১৯৯৭ তারিখের ১০১৩ নম্বর দলিল মূলে অত্র দরখাস্তকারী নালিশী সম্পত্তি প্রাপ্ত হন । সম্পত্তি প্রাপ্ত হওয়ার পর হতে ৪০ বছরের উর্দ্ধকাল যাবৎ তিনি শান্তি পূর্ন ভাবে প্রতিপক্ষগনের জ্ঞাতসারে স্বত্ববান ও দখল ভোগ করে আসছিলেন। বাদী নালিশী ওই সম্পত্তিতে খলিয়ান করা সহ সেখানে বাঁশঝাড় ফলজ বনজ গাছ লাগিয়ে দখলীকার রহিয়াছেন। প্রতিপক্ষগন আরজি বর্নিত ঘটনার দিনে হাতে লাঠি হাসুয়া লইয়া বিবাদীগন তপশীল বর্নিত সম্পত্তিতে আসে। এবং নালিশী সম্পত্তি হতে বাদীকে জোরপূর্বক বেদখল করতে চায়। প্রতিপক্ষগনের আচরন ও হুমকীতে বাদী আতংকিত হয। যে কোন সময় উক্ত সম্পাত্তির কে কেনাদ্র করে খুন জখম সহ গুরতর শান্তি ভঙ্গের আশঙ্কায় প্রতিপক্ষগনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ফৌকাঃ বিঃ মোতাবেক ১৪৪/১৪৫ ধারা মতে প্রতিপক্ষকে কারন দর্শানো এবং নালিশী তপশীল বর্নিত সম্পত্তিতে শান্তি শৃংখলা। রক্ষা করার জন্য সাপাহার থানাকে যথার্থ নির্দেশ প্রদান করেন। বাদী জানান প্রতিপক্ষ ঘর বাড়ি নির্মান অব্যাহত রাখলে বিষয়টি স্থানীয় থানা পুলিশকে অবহিত করা হয়। দায়ীত্ব প্রাপ্ত পুলিশ কর্মকতা আব্দুল বাতেন বিবাদীগনকে আইন শৃঙ্খলা সমুন্নত রাখা ও আদালতের নির্দেশ মেনে চলার জন্য নোটিশ জারী করেছেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31