IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় টাকার অভাবে চিকিৎসা পাচ্ছেন না অসুস্থ দম্পতি

বাগমারায় টাকার অভাবে চিকিৎসা পাচ্ছেন না অসুস্থ দম্পতি

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : টিনের বেড়ার একটি খুপরি ঘর। সেখান থেকে ভেসে আসছে কান্নার আওয়াজ। অসহনীয় যন্ত্রণায় কাতরাচ্ছেন অসুস্থ স্বামী-স্ত্রী। এমন করুণ দৃশ্য দেখা যায় রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার কসবা গ্রামে। স্বামী শমসের আলী (৫৯) ও স্ত্রী পারভীন বিবি (৪৫) ওরফে ফুরে। টাকার অভাবে চিকিৎসা পাচ্ছেন না তাঁরা।

গত বৃহস্পতিবার সন্ধ্যার পর কসবা গ্রামে গিয়ে বিছানায় অসুস্থ স্বামী ও স্ত্রীকে কাতরাতে দেখা যায়। একে অপরের দিকে অসহায়ের মতো তাকিয়ে আছেন। সেখানে কথা হয় তাঁদের সঙ্গে। শমসের আলী জানান, তিনি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। শ্রমের টাকায় সংসার চালাতেন এবং স্তনক্যান্সারে আক্রান্ত স্ত্রীর চিকিৎসা করাতেন। তবে দেড় বছর আগে বাম পায়ে আঘাত পান কাজ করা অবস্থায়। সে থেকে পায়ে ক্ষতের সৃষ্টি হয়। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে তা ছড়িয়ে পড়ে। চিকিৎসা করেও তা ভালো করা যায়নি।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। পায়ের ক্ষত থেকে পচনের সৃষ্টি হলে চিকিৎসক ওই পা কেটে ফেলার নির্দেশ দেন। তবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনলে পায়ের ক্ষতের চিকিৎসা করলে সেরে তোলা সম্ভব বলে জানিয়ে দেন আরেকদল চিকিৎসক। সে পরামর্শে ও ওষুধ সেবন করে বাড়িতে থেকে নিয়মিত ড্রেসিং করছেন। এরপর থেকে আর কাজ করতে পারেননি। বাড়িতে বিছানায় সময় পার করছেন।
অপর দিকে স্ত্রী পারভীন বিবি ফুরে জানান, গত ২০২২ সালের সেপ্টেম্বর মাসে তাঁর স্তন ক্যান্সার ধরা পড়ে। ওই সময়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক দ্রæত চিকিৎসা নেওয়া এবং কেমোথেরাপি নেওয়ার পরামর্শ দেন। মাত্র দুইটি থেরাপি নেওয়ার পরেই জমানো টাকা শেষ হয়ে যায়। চিকিৎসাও বন্ধ হয়। এরপর থেকে আর চিকিৎসা নেওয়া সম্ভব হয়নি পারভীন বিবি ফুরের। এসময় বিছানায় পাশ থেকে চিকিৎসার কাগজপত্র দেখিয়ে কাঁদতে থাকেন। তিনি জানান, তিন মাস থেকে স্তনের ঘা ছড়িয়ে পড়েছে। অসহনীয় যন্ত্রণা অনুভব করেন। ব্যাথা জাগলে সহ্য করতে পারেন না। ব্যাথা থেকে মুক্তি পেতে আত্মহত্যা করতে ইচ্ছে করে বলে জানান। এই কথা বলার সময়ে ব্যাথা জাগলে কান্নাকাটি শুরু করেন। বিছানায় গড়াগড়ি শুরু করেন তিনি। পাশে থাকা স্বামী শমসের আলী মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করেন।

তাঁরা জানান, এখন দুইজনেই এখন শয্যায়। টাকার অভাবে চিকিৎসা করতে পারছেন না। শমসের আলী জানান, প্রতিদিন ওষুধ কেনা, ড্রেসিংসহ ১৫০০ টাকা খরচ হয়। খেতেই পারেন না তিনবেলা। এরপর চিকিৎসা খরচ। ঘরে বসে মৃত্যুর অপেক্ষা ছাড়া আর কিছুই করার নেই বলে জানান তাঁরা। এরপরেও বাঁচার আকুতি জানান। চিকিৎসা পেলে সেরে উঠতে পারেন এমন আশাও দেখছেন। দেশের লোকজন এগিয়ে আসলে বাঁচতে পারবেন বলেও আশা করেন।

শমসের আলী জানান, তিনি সুস্থ থাকলে কাজ করে স্ত্রীর চিকিৎসা করাতে পারতেন, তবে এখন নিজেই রোগী। পারভীন বিবি ফুরে জানান, তিনি কিছুদিন আগে চলাফেরা করতে পারলেও এখন বিছানায় থাকছেন। রোগ নিয়েও আগে অন্যের বাড়িতে কাজ করতে পারলেও এখন আর পারছেন না। উপার্জনের কোন সদস্য নেই পরিবারে।
প্রতিবেশী হাফিজুর রহমান জানান, পরিবারের দুর্দশা দেখে চোখে জল আসে। তাঁদের কান্নাকাটিতে প্রতিবেশীরা ঘরে থাকতে পারেন না। তিনি বিছানাগত দম্পতির চিকিৎসার জন্য প্রশাসনের কাছে গেছেন কয়েকবার।
বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম জানান, কয়েকদিন আগে চিকিৎসার জন্য সামান্য পরিমাণ টাকা দিয়েছেন। তিনি তাঁদের ক্ষতস্থানের বীভৎস ছবি দেখেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31