ধূমকেতু প্রতিবেদক,গুরুদাসপুর : বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় নাজিরপুর ইউনিয়ন পরিষদে আজ (১২ ফেব্রুয়ারি) গ্রাম আদালত বিষয়ক ‘কমিউনিটি মত বিনিময় সভা’ এবং ‘ভিডিও প্রদর্শনী’ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মত বিনিময় সভায় গ্রাম আদালতের কার্যক্রম, এর গুরুত্ব এবং বিচারপ্রক্রিয়ার সহজলভ্যতা সম্পর্কে আলোচনা করেন মোঃ হুমায়ুন কবির, উপজেলা সমম্ময়কারী গুরুদাসপুর উপজেলা গ্রাম আদালত, গুরুদাসপুর, নাটোর। সভায় উপস্থিত বক্তারা গ্রাম আদালতের কার্যকরী ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং এর মাধ্যমে গ্রামীণ জনগণের দ্রুত ও কম খরচে ন্যায়বিচার পাওয়ার সুযোগ সৃষ্টি হচ্ছে বলে মত প্রকাশ করেন।
এছাড়া, ভিডিও প্রদর্শনীর মাধ্যমে উপস্থিত জনগণকে গ্রাম আদালতের কার্যপ্রণালি সম্পর্কে আরও সচেতন করা হয়। তারা কিভাবে সহজ পদ্ধতিতে স্থানীয় বিরোধ নিষ্পত্তি করতে পারেন, সে বিষয়ে বিস্তারিত ধারণা পান।
অনুষ্ঠানে নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আইয়ূব আলী প্রাং, অত্র পরিষদের সচিব মোঃ জালাল উদ্দিন, বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ রবিউল করিম, ইউপি সদস্য মোঃ রউফ, ইউপি সদস্য মোঃ মতিউর রহমান, সংরক্ষিত ইউপি সদস্য মোছাঃ নাজনিন, ইউপি সদস্য মোঃ আলম প্রাং, ইউপি সদস্য মোঃ কাঞ্চন, ইউপি সদস্য মোঃ আইয়ূব আলী, সংরক্ষিত ইউপি সদস্য মোছাঃ চামেলী বেগম প্রমুখ, গ্রাম পুলিশ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নারীনেত্রী ও যুব সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা গ্রাম আদালত সম্পর্কে আরও প্রচারণা চালানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন এবং সাধারণ জনগণকে এ ব্যবস্থা গ্রহণে উৎসাহিত করার আহ্বান জানান।
এই কর্মসূচির মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি পাবে এবং দ্রুত বিচার সুবিধা গ্রহণের হার বাড়বে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।


