IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> লিড নিউজ >> শুধু ভ্যাটের ওপর নির্ভর করলে অর্থনৈতিক বৈষম্য বাড়বে :সাইফুল হোসেন

শুধু ভ্যাটের ওপর নির্ভর করলে অর্থনৈতিক বৈষম্য বাড়বে :সাইফুল হোসেন

ধূমকেতু নিউজ ডেস্ক : সরকারের হঠাৎ ভ্যাট-ট্যাক্স বাড়ানোর সিদ্ধান্তকে ‘শিশুতোষ ডিসিশন’ বলে মন্তব্য করেছেন সাবেক ব্যাংকার এবং ফাইন্যান্স ও বিজনেস স্ট্রাটেজিস্ট সাইফুল হোসেন। তিনি বলেছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মানি সাপ্লাই কমানো হচ্ছে, একই সময়ে আবার ভ্যাট বসানো হচ্ছে নিত্যপণ্যে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) কনফারেন্স হলে জাগো নিউজ আয়োজিত ‘ভোক্তার কাঁধে বাড়তি করের বোঝা: উত্তরণে করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।

সাইফুল হোসেন বলেন, কর কাঠামো দীর্ঘদিন ধরেই একটা দুর্বল ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। কর প্রশাসনের দক্ষতা এবং করজাল বিস্তারের ক্ষেত্রে তেমন কোনো উল্লেখযোগ্য উন্নতি দেখা যায়নি। সরকারের রাজস্ব আয়ের প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছে পরোক্ষ কর (ভ্যাট)। এ ভ্যাটের বোঝা সাধারণ মানুষের ওপর চাপানো হচ্ছে, দৈনন্দিন জীবনযাত্রা আরও কঠিন করে তুলছ

তিনি বলেন, দেশে মূল্যস্ফীতি কমাতে মুদ্রানীতি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর নিয়ন্ত্রণে মানি সাপ্লাই কমিয়ে মুদ্রানীতি টাইট করা হচ্ছে। তবে মূল্যস্ফীতি কমাতে এটাই একমাত্র পথ না। এর মধ্যে ভ্যাট বাড়ানো হলে এর প্রভাব পড়ে সাধারণ মানুষের ওপরে। আগে যে পরিমাণ টাকায় চলতে পারতাম এখান সেটা সম্ভব হয় না। প্রয়োজনীয় পণ্যে ভ্যাট বসালে মূল্যস্ফীতি কমানো কঠিন হবে। আবার বড় বড় শিল্পে ভ্যাট বসছে, প্রচ্ছন্ন ব্যক্তির ক্ষেত্রে ভ্যাট বসানো হচ্ছে, অন্যরা এর বাইরে থাকছেন।

এই আলোচক বলেন, নতুন ভ্যাট আরোপে পণ্যের দাম বাড়বে, এটি মূল্যস্ফীতি কমার পরিবর্তে বাড়বে। সমাজের নিম্ন আয়ের মানুষের ওপর তুলনামূলকভাবে বেশি বোঝা পড়ে। উচ্চ আয়ের মানুষের ওপর বেশি কর ধার্য করা হয়। আবার শিল্প বন্ধ হচ্ছে, এমন পরিস্থিতি চলতে থাকলে ২০২৬ সালে কঠিন পরিস্থিতিতে পড়তে হবে। তাই আয়কর জাল প্রসারিত না করে শুধু ভ্যাটের ওপর নির্ভর করা হয় তাহলে অর্থনৈতিক বৈষম্য বাড়বে।

জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক কে এম জিয়াউল হকের পরিচালনায় ও চিফ রিপোর্টার ইব্রাহীম হুসাইন অভির সঞ্চালনায় গোলটেবিল আলোচনায় আরও বক্তব্য দেন অর্থনীতিবিদ এবং সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. এম মাসরুর রিয়াজ, অর্থনীতিবিদ ড. এম এম আকাশ, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, বিআইডিএসের সাবেক মহাপরিচালক ড. মুস্তফা কে মুজেরী, রাজস্ব বোর্ডের সাবেক সদস্য রেজাউল হাসান, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আশরাফ আহমেদ, ক্যাবের সহ-সভাপতি এস এম নাজের হোসাইন, এসিআই ফুডসের চিফ বিজনেস অফিসার ফারিয়া ইয়াসমিন, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফ উদ্দিন নাসির, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল ও রাজীব চৌধুরী, বাংলাদেশ অটো বিস্কুট অ্যান্ড ব্রেড ম্যানুফ্যাকচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুর রহমান ভূঁইয়া, বাপা সভাপতি এমএ হাশেম, ইআরএফ সভাপতি দৌলত আকতার মালা, সুপার মার্কেট ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news