ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলা সদর ভবানীগঞ্জ ফাযিল মাদ্রাসার তিন শিক্ষকের বিদায় সংবর্ধনা ও পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ ড. এম ওয়ারেছ আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম। বিশেষ অতিথি বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, সাবেক অধ্যক্ষ জিল্লুর রহমান, শিক্ষক রমজান আলী প্রমুখ।
শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, প্রভাষক শাহানাজ বেগম। আলোচনা শেষে অবসরে যাওয়া প্রতিষ্ঠানের তিন শিক্ষক সদস্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জিল্লুর রহমান, সহকারী অধ্যাপক মুনছুর রহমান এবং শিক্ষক ইদ্রীস আলীকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। সেই সাথে চলতি বছরের দাখিল এবং আলিম মিলে প্রায় ৭০ জন পরীক্ষার্থীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।


