IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> টপ নিউজ >> রাজশাহী >> তানোরে জামিনে এসে বাদিকে হত্যার হুমকির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

তানোরে জামিনে এসে বাদিকে হত্যার হুমকির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক,তানোর : রাজশাহীর তানোরে মামলার আসামীরা আদালত থেকে জামিনে এসে বাদি ও তার পরিবারকে হত্যার হুমকির অভিযোগে সাংবাদিক সম্মেলন করেছেন মামলার বাদি ও ভিক্টিম। মঙ্গলবার বিকালে তানোর প্রেস ক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলন লিখিত বক্তব্য তুলে ধরে মামলার বাদি মোহন মন্ডল বলেন, গত ৫ই ফেব্রুয়ারী সকাল সাড়ে ১০টার দিকে তানোর উপজেলার কামারগাঁ ইউপির কামারগাঁ গ্রামে বাদির বাড়ির সামনে জড়ো করে রাখা গরুর গোবর সরাতে বলায় প্রতিবেশী আসামীগন পূর্বপরিকল্পীত ভাবে লাঠি সোটা নিয়ে আমার স্ত্রী ও মেয়ের উপর হামলা চালিয়ে বেধড়ক ভাবে মারপিট করে।

তিনি বলেন, গুরুতর আহত ও হাত ভাঙ্গা অবস্থায় আমার মেয়ে আয়েশা খাতুন ও স্ত্রী রাফেজা বেগমকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এঘটনায় তানোর থানায় একটি মামলা দায়ের করা হলে পুলিশ মামলার ১নং আসামী আনিসুর রহমানের পুত্র কাফি (৫৩) কে পুলিশ গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামী বর্তমানে রাজশাহী জেল খানায় আটক রয়েছে। ওই মামলার ২নং আসামী মাফিয়া বেগম (৫০) ও তার স্বামী মামলা ৩নং আসামি আনিসুর রহমান (৬০) এবং তার ১নং আসামী কাফির স্ত্রী হাসি খাতুন (৩০) আদালত থেকে জামিনে এসে সহযোগী প্রতিবেশী ১নং আসামীর চাচা মুনসুর রহমান (৬২) ও চাচী আসমা বেগমের সাথে যুক্ত হয়ে মামলা তুলে নিতে আমাকে ও আমার পরিবারের সদস্যদেরকে প্রকাশ্যে বিভিন্ন প্রকার ভয়ভীতিসহ হুমকি দিয়ে বলছে মামলা তুলে না নিলে তুদেরকে আবার পিটাবো, নয়তো ঘর বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে হত্যা করবো।

আসামীদের এমন হুমকির কারনে আমি ও আমার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তা হীনতার মধ্যে দিন পার করছি। যেকোন সময় তারা আমাদের উপর হামলা চালিয়ে মারপিটসহ বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে। বিষয়টি তানোর থানা পুলিশকে অবহিত করেছি। কিন্তু পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। তিনি বলেন, হুমকির বিষয়ে থানায় অভিযোগ করতে গেলে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আমার সাথে অসহজন্নমূলক আচরণ করে আমার অভিযোগ না নিয়ে আমাকে থানা থেকে বের করে দেন। তিনি বলেন, আসামীদের হুমকির মুখে আহত আমার মেয়ে আয়েশা খাতুন চিকিৎসা শেষে বাড়ি ফিরতে পারছে না বলেও জানান তিনি।

যোগাযোগ করা হলে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান মিজান বলেন, আমি তো তাকে অভিযোগটি ডিউটি অফিসারের রুমে জমা দিতে বলেছি জানিয়ে তিনি বলেন উনাকে পাঠিয়ে দেন এবং অভিযোগটি ডিউটি অফিসারের রুমে জমা দিতে বলেন বলেও জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31