IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> হালদা নদীর মৎস্য প্রজননক্ষেত্র রক্ষায় আনোয়ারায় সেমিনার

হালদা নদীর মৎস্য প্রজননক্ষেত্র রক্ষায় আনোয়ারায় সেমিনার

ধূমকেতু প্রতিবেদক,আনোয়ারা : আনোয়ারায় প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র রক্ষায় উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে হালদা নদী বিষয়ক স্টেকহোল্ডার উদ্বুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৯ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাসিম আল মাহমুদ। প্রধান বক্তা ছিলেন, হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান।

সেমিনারে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের উদ্দেশ্য ও গুরুত্ব তোলে ধরেন মৎস্য অধিদপ্তর চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক তৌহিদ হাসান কবির। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক।

সেমিনারে জেলে ফারুক (৪০) বলেন, মাছ শিকার ছাড়া আমাদের আর কোন পেশা নেই, সরকার যদি মাছ শিকার বন্ধ রাখে তাহলে আমাদেরকে প্রয়োজনীয় খাবার ব্যবস্থা করতে হবে।

জেলে রাম পদ দাশ বলেন, আমার বাড়ির ৪০ পরিবারের সবাই জেলে, সরকারী আইন মেনে চলতে চেষ্ঠা করব তবে আমাদের খাদ্য সহযোগিতা দেওয়ার অনুরোধ জানাচ্ছি।

ইউপি সদস্য মান্নান আজাদ বলেন, জেলেদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের মাধ্যমে মাছ ধরা নিষেধের আইন প্রয়োগ করতে হবে।

সাংবাদিকদের পক্ষে মোরশেদ হোসেন বলেন, কর্ণফুলীসহ বিভিন্ন নদীতে মিঠা পানির প্রবাহ আশংকাজনক হারে কমে আসছে, বিভিন্ন কলকারখানায়ও নদীর পানি নেওয়া হচ্ছে, সব মিলিয়ে হালদারমৎস্য প্রজননে বিরাট নেতিবাচক প্রভাব পড়বে।

সেমিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষা করতে হলে প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদী ও সংলগ্ন চারটি নদী ও ১৭ টি খালকে রক্ষায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31