ধূমকেতু প্রতিবেদক,আনোয়ারা : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পূর্ব বরৈয়া ঠান্ডা মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আহ্বায়ক কমিটি আলোচনা সভার মাধ্যমে গঠন করা হয়েছে।
সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে প্রাক্তন শিক্ষার্থী অ্যাডভোকেট মোজাম্মেল হোসেনকে আহবায়ক এবং মোঃ মাহফুজুর রহমানকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল মাবুদ, মোঃ নজরুল ইসলাম, আব্দুর রহিম, মেহেদী হাসান, মোঃ জাহাঙ্গীর আলম, জাহিদুল ইসলাম, মোঃ নুরুল ইসলাম, জনি দাশ, মোঃ জহিরুল আলম, নাঈম উদ্দিন পারভেজ, তানভীর হোসেন মারুফ, এনামুল হক মনির, জাহেদুল আলম।
আহ্বায়ক কমিটি ঘোষণার পর বিদ্যালয় নিয়ে কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। এরমধ্যে শিগগিরই প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সমন্বয় করে বিদ্যালয়ের জয়ন্তী উৎসব, পূর্নমিলনী এবং অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক সংগঠন নিশ্চিত করার মাধ্যমে টি.এম.সি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করার প্রত্যাশা তুলে ধরেন। বিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকে ২০২৪ এর ব্যাচ পর্যন্ত সকল প্রাক্তন কৃতী শিক্ষার্থীদের নিয়ে টি.এম.সি প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের আওতাধীন করার লক্ষ্যে কাজ করবেন বলে জানান নবনির্বাচিত আহ্বায়ক ও সদস্য সচিব।


