IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> টপ নিউজ >> শিক্ষা >> বাউয়েট ক্যাম্পাসে বসন্তবরণ ও পিঠা উৎসব

বাউয়েট ক্যাম্পাসে বসন্তবরণ ও পিঠা উৎসব

ধূমকেতু প্রতিবেদক : বাউয়েট, কাদিরাবাদ, নাটোরঃ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ার এন্ড টেকনোলজি(বাউয়েট) ক্যাম্পাস প্রাঙ্গণে দিনব্যাপী ‘বসন্ত বরণ ও পিঠা উৎসব-২০২৫’ উদযাপন করা হয়। গত বুধবার (১৯ ফেব্রæয়ারি) ফ্যাকাল্টি এন্ড অফিসার্স পয়েন্টে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মোঃ শওকত হুসেন, পিএসসি (অবঃ), রেজিস্ট্রার লে: কর্ণেল কে এফ এ সোহেল (অবঃ), ডেপুটি রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ এবং কর্মকর্তাবৃন্দ। প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠানের পর বিভিন্ন স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন এবং আয়োজক শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন।

প্রধান অতিথি বলেন, “বসন্ত বরণ ও পিঠা উৎসব আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। ছাত্র-ছাত্রীরা পড়ালেখার পাশাপাশি উদ্যোক্তা হওয়া ও সেবা প্রদানের মন মানসিকতা নিয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তোলার প্রাথমিক ধারণা পেয়েছে। এছাড়া উৎসবমুখর পরিবেশে ছাত্র, শিক্ষক, কর্মকর্তাসহ সকলের চিত্তবিনোদনের সুযোগ হয়েছে।”

উক্ত উৎসবে ২২ টি স্টল সাজিয়েছে আটটি বিভাগ, বনলতা হল, বড়াল হল, বাউয়েট ক্যাফে এবং ছয়টি রেন্টাল হলের শিক্ষার্থীরা। তাদের বিভিন্ন খাদ্যপণ্য- ব্যতিক্রমধর্মী সব মিষ্টি ও ঝাল পিঠা, জুয়েলারি আইটেম, ফুল ও ফুলের মালা, মাটির তৈজসপত্র, কবিতা ও গল্পের বই, আইসিটি আইটেম এবং নানাবিধ কার্যক্রম ছিল যার মাধ্যেমে তৈরি হয় এক প্রাণবন্ত পরিবেশ।

খাদ্য পণ্যের বৈচিত্র্যতা, গুণগতমান, স্টলের সাজ-সজ্জা, উপস্থাপনা কৌশল ও আপ্যায়নে আন্তরিকতার ভিত্তিতে স্টলগুলোর মধ্যে তিনটি স্টল আমন্ত্রিত অতিথি, দর্শক এবং বিচারকমÐলীর দৃষ্টিতে সেরা বিবেচিত হয়েছে। এর মধ্যে আইন ও বিচার বিভাগের স্টল প্রথম, রেন্টাল হলের স্টল দ্বিতীয় এবং ব্যবসায় প্রশাসন বিভাগের স্টল তৃতীয় পুরস্কার লাভ করে। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক ও আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক মোঃ হামিদুর রহমান এবং সমাজবিজ্ঞান বিভাগের বাংলার প্রভাষক আরিফা সুলতানা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31