IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> মান্দায় জমি নিয়ে সালিসে মারধর, আহত ৩

আটক ২

মান্দায় জমি নিয়ে সালিসে মারধর, আহত ৩

পিটুনি, মারধর, হামলা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় জমিজমার বিরোধ নিষ্পত্তির জন্য ডাকা একটি সালিসে প্রতিপক্ষের মারধরে তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (২১ ফেব্রæয়ারি) জুমার নামাজের পর উপজেলার গনেশপুর ইউনিয়নের দোসতিনা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

এ সময় প্রতিপক্ষের মারধরে আহত আব্দুর রাজ্জাক (৬০), ফিরোজ হোসেন (৩৯) ও গোলাম মোস্তফাকে (৪৫) উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে আব্দুর রাজ্জাকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

অন্যদিকে প্রতিপক্ষের ওপর হামলার ঘটনায় দোসতিনা গ্রামের হাবিবুর রহমানের ছেলে হাসিবুর রহমান (৪০) ও মকছেদ আলীকে (৩৫) আটক করেছে পুলিশ।

ভুক্তভোগী শেফালি বিবি বলেন, ‘আমার শ^শুর আব্দুল করিমের কাছ থেকে ৫১ শতক জমি কিনে নেই। এ জমি নিয়ে দেবর হাবিবুর রহমানের স্ত্রী খুশি বেগমের সঙ্গে আমার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে একাধিকবার বৈঠক হলেও তা নিষ্পত্তি হয়নি।’

ভুক্তভোগী শেফালি বিবি আরও বলেন, ‘বিষয়টি নিয়ে গনেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে অভিযোগ দেন দেবরের স্ত্রী খুশি বেগম। ওই অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার সকাল ১০টার দিকে আমার খলিয়ানে সালিসের আয়োজন করা হয়। সালিসে সভাপতিত্ব করেন ইউপি সদস্য সামসুল হক ধুলু। এতে ইউপি সদস্য আব্দুল আলিম, ইউপি সদস্য সাহাদৎ হোসেন, ইউপি সদস্য আব্দুস সালামসহ বিভিন্ন পর্যায়ের মাতবরেরা উপস্থিত ছিলেন।’

সালিসের সভাপতি ইউপি সদস্য সামসুল হক ধলু বলেন, ‘নামাজের সময় হওয়ায় সালিসের মুলতবি দিয়ে সবাই মসজিদে যাই। নামাজ শেষে খাওয়া-দাওয়ার প্রস্তুতি চলছিল। এ সময় বাদি পক্ষের লোকজন অতর্কিতভাবে প্রতিপক্ষের লোকজনের ওপর হামলা করেন। এতে তিনজন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এসময় বাদি পক্ষের দুজনকে আটক করে নিয়ে যায় পুলিশ।’

এ বিষয়ে অভিযুক্ত খুশি বেগমের সঙ্গে মোবাইলফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এসময় হাসিবুর রহমান ও মকছেদ আলী নামের দুজনকে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31