ধূমকেতু প্রতিবেদক, আত্রাই : নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (২১ ফ্রেব্রয়ারী) রাত ১২.১ মিনিটে আত্রাই কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন, সূর্যদয়ের সাথে সাথে ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে জাতীয় পতাকা অর্ধনিমিতভাবে উত্তোলন, সকাল ৯ টায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এছাড়াও ছড়াপাঠ, কবিতা আবৃত্তি, নান্দনিক হস্তাক্ষর লেখা প্রতিযোগিতা, বেলা সাড়ে ১১ টায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা ভাষা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আত্রাই উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, আত্রাই থানার ওসি শাহাবুদ্দিন, আত্রাই উপজেলা বিএনপির সভাপতি এস এম রেজাউল রেজু, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, উপজেলা জামায়াত ইসলামী আমীর ও পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খবিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম।
আরও উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম নাসির উদ্দিন, কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার, উপজেলা একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউদ্দিন আহমেদ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার তোফাজ্জল হোসেন মীর, প্রতিবন্ধী অফিসার পি.এম কামরুজ্জামান।
এছাড়াও সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সাটিফিকেট অফিসার এমদাদুল হক, প্রশাসনিক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রকৌশলী নিতিশ কুমার, সহকারী প্রশাসনিক অফিসার আহসান হাবিব নাঈম উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।


