IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাঘায় বাপা’র প্রয়াত সভাপতি ফরজ আলী’র স্মরণ সভা

বাঘায় বাপা’র প্রয়াত সভাপতি ফরজ আলী’র স্মরণ সভা

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাঘা উপজেলা কমিটির প্রয়াত সভাপতি ফরজ আলী’র স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৪/০২/২০২৫) বিকাল ৪ টায় আড়ানী ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজন করে বাপার বাঘা উপজেলা কমিটি।তারেক আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ (অবঃ) মোঃ আমজাদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বাপার বাঘা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম।

তিনি বলেন,পরিবেশ রক্ষায় নিষ্ঠাবান নের্তৃত্ব এবং সংগঠনের গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন ফরজ আলী। তিনি পরিবেশ আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

স্মরণ সভায়, ফরজ আলীর পরিবেশ রক্ষায় নানা উদ্যোগ, তাঁর জীবনের সংগ্রাম এবং তাঁর অবদানের উপর আলোচনা করা হয়। বিভিন্ন বক্তা, সংগঠনের সদস্য এবং পরিবেশ কর্মীরা তাঁর কাজের গুরুত্ব তুলে ধরেন এবং নতুন প্রজন্মকে পরিবেশ আন্দোলনে অংশগ্রহণে উৎসাহিত করেন।

স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যকালে কেন্দ্রীয় কমিটি (বাপা)’যুগ্ম সম্পাদক মিজানুর রহমান। তিনি বলেন, ফরজ আলী ছিলেন একজন প্রেরণাদায়ী নেতা, যিনি তার কর্ম ও জীবন দিয়ে আমাদের সমাজকে এবং দেশের ইতিহাসকে গড়েছেন। তাঁর অবদান কখনোই ভোলা সম্ভব নয়। তিনি আমাদের দেখিয়ে গেছেন, কীভাবে একজন মানুষ নিজেকে দেশের কল্যাণে উৎসর্গ করতে পারে। তাঁর জীবন ছিল সংগ্রামের, অবিচল নিষ্ঠার, এবং মানুষের জন্য নিবেদিত। যেভাবে তিনি সমাজের প্রতি নিজের দায়িত্ব পালন করেছেন, তা আমাদের সবাইকে অনুপ্রাণিত করে। আজকের এই স্মরণ সভা শুধু তাঁর কাজের প্রতি শ্রদ্ধা নয়, বরং আমাদের নিজেদের জীবনে তাঁর আদর্শগুলো গ্রহণ করার একটি সুযোগ। পরজ আলীর স্মৃতিকে জীবন্ত রেখে তাঁর দেখানো পথ অনুসরণ করে সমাজে আরও কিছু ভালো কাজ করতে যেন আমরা সক্ষম হই।

বিশেষ অতিথি- বাপার জেলা কমিটির সভাপতি জামাত খান বলেন, ফরজ আলীর মতো ব্যক্তিত্বরা কখনো মরে না। তাঁরা চিরকাল আমাদের হৃদয়ে বেঁচে থাকেন। আজ আমরা প্রতিজ্ঞা করি যে, তাঁর মত একজন নেতা ও সংগ্রামী ব্যক্তির পথ অনুসরণ করব, যাতে আমরা তার মহৎ উদ্দেশ্য বাস্তবায়নে অংশীদার হতে পারি।

। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন- অপূর্ব কুমার সাধারণ সম্পাদক বাঘা পৌর কমিটি, মতিউর রহমান যুগ্ম আহবায়ক চারঘাট উপজেলা কমিটি, প্রফেসর বিরেন্দ্রনাথ সরকার সহ-সভাপতি বাঘা পৌর কমিটি, ইন্জিঃ আব্দুল লতিফ সহ-সভাপতি আড়ানী পৌর, শ্রী সঞ্জয় কুমার, প্রধান শিক্ষিক আড়ানী মনোমোহিনী সরকারি উচ্চ বিদ্যালয়, গোলাম নবী রনি ক্রিয়া বিষয়ক সম্পাদক জেলা কমিটি, বেনজির আহমেদ বিপ্লব সহ-সভাপতি বাঘা পৌর কমিটি, উত্তম কুমার পাল যুগ্ম-আহবায়ক, বাঘা পৌর কমিটি, রানু আক্তারী মহিলা বিষয়ক সম্পাদক বাঘা পৌর কমিটিসহ ফরজ আলী’র স্ত্রী ও তার আত্মীয় সজন এবং বিভিন্ন পযার্য়ের নেতা নেত্রী, সাংবাদিক বৃন্দ।##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31