ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : “তরুণদের দেশ গড়ার অঙ্গিকার, জনসেবার স্থানীয় সরকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় নওগাঁর বদলগাছীতেও জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৫ পালিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রæয়ারি) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে স্থানীয় সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরে উপজেলা প্রকৌলীর কার্যালয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনির সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কানিজ ফারহানা, কৃষি অফিসার সাবাব ফারহান, প্রকৌশলী সুমন কুমার দেবনাথ, সমাজসেবা কর্মকর্তা রাজিব আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপুসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও উপজেলার বিভিন্ন দপ্তরেরর কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।


