IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> টপ নিউজ >> শিক্ষা >> ইবির বাস উল্টে ১৩ শিক্ষার্থী আহত

ইবির বাস উল্টে ১৩ শিক্ষার্থী আহত

ধূমকেতু প্রতিবেদক,কুষ্টিয়া : কুষ্টিয়া সদর উপজেলায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধান ক্ষেতে উল্টে পড়ে গেছে। এতে অন্তত ১৫ শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের কয়েকজনকে উদ্ধার করে ইবির নিজস্ব চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বিত্তিপাড়া এলাকার মাঠের মধ্যে বাসটি পড়ে যায়। কুষ্টিয়া শহর থেকে শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা গেছে, কুষ্টিয়া থেকে শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয় যাওয়ার পথে সকাল সাড়ে ১০টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ধান ক্ষেতে পড়ে উল্টে যায়। এসময় পথচারীরা ও স্থানীয়রা বাস থেকে শিক্ষার্থীদের উদ্ধার করে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন ইবি মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। বাসটিতে মোট ৪০ জনের মতো শিক্ষার্থী ছিলেন।

আহত শিক্ষার্থী মুন্না বলেন, বাসটি দ্রুত চলছিল। ওভারটেক করতে গিয়ে খাদে পড়ে গেছে। বড় দুর্ঘটনা ঘটতে পারত। আমরা ফিটনেসবিহীন গাড়ি বাতিল চাই। সেই সঙ্গে ক্যাম্পাস থেকে কুষ্টিয়া পর্যন্ত রাস্তার বেহাল দশার সংস্কার চাই।

ইবির চিফ মেডিকেল অফিসার সিরাজুল ইসলাম বলেন, একজনের আঘাত কিছুটা সিরিয়াস হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বেশ কয়েকজনের এখানে চিকিৎসা চলছে। আহতদের সংখ্যা সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিতে পারেননি তিনি।
দদ
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কয়েকজনের পায়ে কাচ ঢুকে গেছে। অপারেশনের প্রয়োজন হলে আমরা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল-মামুন বলেন, শিক্ষার্থীদের নিয়ে বাসটি কুষ্টিয়া শহর থেকে বিশ্ববিদ্যালয়ে উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে বিত্তিপাড়ার মাঠের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ধান ক্ষেতে উল্টে যায়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশের টিম গিয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31