IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়ার কুমারখালী উপজেলা শাখার সদস্যসচিব আসাদুজ্জামান আলীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা জামায়াতের নায়েবে আমির আফজাল হোসাইন এবং তাঁর লোকজনের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন।

মঙ্গলবার ( ২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কুমারখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এলেঙ্গিপাড়ায় এ ঘটনা ঘটে।

আসাদুজ্জামান আলী জানান, আজ সকালের দিকে থানার একটা বিষয় নিয়ে কুমারখালী উপজেলা জামায়াতের আমির আফজাল হোসাইনের সঙ্গে ফোনে তাঁর বাগ্‌বিতণ্ডা হয়। এরপর দুপুর ১২টার দিকে আফজাল হোসাইনের নেতৃত্বে ২০০ থেকে ৩০০ মানুষ তাঁর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করে। হামলাকারীরা টিভি, ফ্রিজ, আসবাবসহ বিভিন্ন জিনিস ভাঙচুর করেছে।

এ সময় তারা নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। প্রায় ১ ঘণ্টা এই তাণ্ডব চালিয়েছে তারা। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান আসাদুজ্জামান আলী।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আসাদুজ্জামান আলী বলেন, ‘আমি থানায় অভিযোগ দিয়েছি। তাদের দ্রুত গ্রেপ্তার করা হোক।’

অভিযোগ অস্বীকার করে কুমারখালী উপজেলা জামায়াতের নায়েবে আমির আফজাল হোসাইন বলেন, ‘আলী ও তার বাবার অত্যাচারে অতিষ্ঠ এলাকার মানুষ। কুমারখালীতে তারা বিভিন্ন অপকর্মের সঙ্গে যুক্ত। তারা চাঁদাবাজি করে, মানুষকে মারধর করে ও হুমকি দেয়। এতে বিক্ষুব্ধ জনতা তার বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে। এর সঙ্গে কোনো সংগঠন জড়িত নয়। আমাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। বিক্ষুব্ধ জনতাকে আমরা কীভাবে ঠেকাব। তারা অতিষ্ঠ হয়ে তার বাড়ি ভাঙচুর করেছে। এর সঙ্গে জামায়াতের নেতা বা জামায়াত কোনোভাবেই সম্পৃক্ত নয়। ঘটনার সময় আমি আমার অফিসে ছিলাম।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমারখালী শাখার সদস্যসচিব আসাদুজ্জামান আলীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে দেখা হোক। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।’

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশের টিম গেছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31