IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় অভিনব কায়দায় কিশোরকে অপহরণের চেষ্টা, আটক ২

মান্দায় অভিনব কায়দায় কিশোরকে অপহরণের চেষ্টা, আটক ২

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দায় বাবা সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন এমন সংবাদ দিয়ে এক কিশোরকে অপহরণের চেষ্টা করে একদল দুষ্কৃতিকারী। বিষয়টি জানতে পেরে তাদের ধাওয়া দিয়ে ভিকটিম কিশোরকে উদ্ধারসহ দুই দুষ্কৃতিকারীকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের ঘাটকৈর গ্রামে এ ঘটনা ঘটে।

অপহৃত কিশোরের নাম সাজ্জাদ হোসেন সৈকত (১৮)। সে মান্দা উপজেলার ঘাটকৈর গ্রামের নুরুজ্জামান মÐলের ছেলে। ঘটনায় আটক ব্যক্তিরা হলেন রাজশাহীর মতিহার থানার বিনোদপুর এলাকার সেলিম রেজার ছেলে সজল (৩৩) ও একই এলাকার শামসুল হকের ছেলে মেহেদী হাসান (৩৫)।

অপহৃত কিশোর সাজ্জাদ হোসেন সৈকত জানায়, ‘আমার বাবা নিয়ামতপুরে মাটি কাটা কাজে যাওয়ার কথা বলে বৃহস্পতিবার ভোরে বাড়ি থেকে বেরিয়ে যান। সকাল সাড়ে ৮টার দিকে অজ্ঞাতনামা কয়েক ব্যক্তি আমাদের বাড়ি এসে সড়ক দুর্ঘটনায় বাবা আহত হয়েছেন বলে জানায়। এসময় তাদের সঙ্গে থাকা মোটরসাইকেলে আমাকে তুলে নিয়ে ফেরিঘাট হয়ে রাজশাহীর দিকে যেতে থাকে। পথে কুসুম্বা এলাকায় পৌঁছে বাবা কোথায় জানতে চাইলে দুষ্কৃতিকারীরা আমার মুখ চেপে ধরে অপহরণের চেষ্টা করে।’

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, সাজ্জাদ হোসেন নামের এক কিশোরকে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছে এমন সংবাদে দুষ্কৃতিকারীদের পেছনে ধাওয়া করা হয়। পরে রাজশাহীর মোহনপুর উপজেলার হাটরা এলাকায় স্থানীয় লোকজনের সহায়তায় দুই দুষ্কৃতিকারীকে আটকসহ ভিকটিম সাজ্জাদকে উদ্ধার করা হয়েছে।
ওসি আরও বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় থানার মামলার প্রস্তুতি চলছে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31