ধূমকেতু প্রতিবেদক,তারাগঞ্জ : রংপুরের তারাগঞ্জ উপজেলায় ধর্ষণের অভিযোগে এক বখাটে কে গ্রেফতার করেছে পুলিশ। জনাগেছে, উপজেলার ইকরচালী ইউনিয়নের ইকরচালী ফকিরপাড়া গ্রামের মকছেদ আলীর ছেলে নাজিম ইসলামের নামে গত ১৫ ফেব্রুয়ারী একই এলাকার কাশাইপাড়া গ্রামের ভুক্তভোগীর বাবা সাইদুল ইসলাম শাহীদ বাদি হয়ে একটি ধর্ষণ মামলা করেন।
মামলার প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় তারাগঞ্জ থানার পুলিশ গত ২৭ ফেব্রুয়ারী ধর্ষককে গ্রেফতার করে রংপুর জেল হাজতে প্রেরণ করছে।
তারাগঞ্জ থানার সাব- ইন্সপেক্টর কনক চন্দ্র বর্মন জানান, ধর্ষণের অভিযোগে ইকরচালী ইউনিয়নের ইকরচালী ওয়ার্ডের ফকিরপাড়া গ্রামের নাজিম ইসলাম নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করে রংপুর জেল হাজতে প্রেরণ করছি।


