IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> আত্রাইয়ে নারীদের নিয়ে উঠান বৈঠক ও আলোচনা সভা

আত্রাইয়ে নারীদের নিয়ে উঠান বৈঠক ও আলোচনা সভা

ধূমকেতু প্রতিবেদক, আত্রাই : নওগাঁর আত্রাই উপজেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের “তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন” প্রকল্পের আওতায় গতকাল মঙ্গলবার উপজেলার মিরাপুর গ্রামে মহিলাদের নিয়ে উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা তথ্য অফিসার দিলরুবা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো.কামাল হোসেন। তিনি তার বক্তব্যে নারীদের ক্ষমতায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা এবং সামাজিক উন্নয়নে নারীদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান যুগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নারীদের ক্ষমতায়নের জন্য একটি শক্তিশালী হাতিয়ার। এই প্রযুক্তির মাধ্যমে নারীরা শুধু শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রেই নয়, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রেও নিজেদের অবস্থানকে শক্তিশালী করতে পারে। নারীদের অংশগ্রহণ ছাড়া সামাজিক উন্নয়ন সম্ভব নয়। তাই নারীদের সচেতনতা বৃদ্ধি এবং তাদের দক্ষতা উন্নয়নের জন্য তথ্য প্রযুক্তির ব্যবহার অপরিহার্য।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন। তিনি বলেন,”নারীদের ক্ষমতায়নের জন্য স্থানীয় সম্প্রদায়কেও এগিয়ে আসতে হবে। নারীদের শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে পারলেই তারা সমাজে নিজেদের অবস্থানকে শক্তিশালী করতে পারবে।”

এসময় উপস্থিত ছিলেন উপজেলা তথ্য সেবা সহকারি মোছাঃ মিনুয়ারা খাতুন,এবং স্থানীয় ইউপি সদস্য মোঃ নজরুল ইসলাম প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31