ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে ডির্ভোসী নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এমন চাঞ্চল্যকর জঘন্য ঘটনাটি ঘটেছে,সোমবার (৩মার্চ) রাতে উপজেলার সরনজাই ইউনিয়নের কাচারিপাড়ার হঠাৎ পাড়া গ্রামে। এতে করে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এসময় ধর্ষণকারী সাজ্জাদের পুত্র খায়রুল ইসলামকে ঘটনাস্থল থেকে পালাতে ও মহিলার ফোনে থাকা সমস্ত প্রমাণ ডিলিট করে দিয়েছেন সাবরেজিস্ট্রি অফিসের দলিল মহুরি আলহাজ্ব সিদ্দিকের পুত্র মহুরি আল-আমিন বলে ভুক্তভোগী মহিলার অভিযোগ।
এঘটনায় তানোর থানায় মামলা দায়ের করা হয়েছে। ধর্ষণের শিকার নারীর অভিযোগ, সরনজাই ইউনিয়নের কাচারি পাড়ার সাজ্জাদের পুত্র খায়রুল ইসলামের সাথে প্রায় তিন মাস ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে ছিলো জনৈক নারীর। এতে করে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিক বার ধর্ষণ করে আসছিলো খায়রুল ইসলাম। কিন্তু গ্রামের লোকজন গত সোমবার রাতে ভুক্তভোগী নারীর বাড়ির পাশে থাকা পুকুর পাড়ে দুইজনকে হাতেনাতে আটক করেন। এসময় ঘটনাস্থল থেকে মহুরি আল-আমিন জোর করে ধর্ষণকারী খায়রুল ইসলাম কে তুলে নিয়ে চলে যান। এবং ভুক্তভোগী নারীর ফোনে থাকা সমস্ত প্রমাণ ডিলিট করে দেন মহুরি আল-আমিন।
এবিষয়ে জানতে ধর্ষণকারী খায়রুল ইসলামের পিতা সাজ্জাদের সাথে কথা বলা হলে তিনি বলেন, এবয়সে এসব একটু হয়ে থাকে। এসব নিয়ে সংবাদ প্রকাশের দরকার নাই। বিষয়টি আমরা গ্রামে বসে সমঝোতা করে নিব বলে দম্ভোক্তি দেখান। এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন জানান, এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।


