IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> লিড নিউজ >> রাবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

রাবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : ডিসেন্ট্রালাইজড বাংলাদেশ গড়ার লক্ষ্যে ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে উপদেষ্টা, পিএসসি ও ইউজিসিসহ দেশের বিভিন্ন দপ্তরে একক আধিপত্য প্রতিষ্ঠার প্রতিবাদে রেল লাইন অবরোধ করে বিক্ষোভ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

বুধবার (৫ মার্চ) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনের সামনে রেল লাইনে বসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ফলে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

রেলপথ অবরোধ করে এ সময় শিক্ষার্থীরা “ঢাকা না রংপুর, রংপুর রংপুর”, “ঢাকা না কুমিল্লা, কুমিল্লা কুমিল্লা”, “ঢাকা না রাজশাহী, রাজশাহী রাজশাহী”, “ঢাবি না রাবি, রাবি রাবি” স্লোগান দেন।

বিক্ষোভে অংশ নেয় বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থী ও সমন্বয়কেরা। তারা জানান, যে চেতনা আদর্শ নিয়ে দেশ পুনরায় স্বাধীন হলো, বৈষম্যমুক্ত বাংলাদেশে গড়ার ক্ষেত্রে এখনও বৈষম্য রয়ে গেছে।

শিক্ষার্থীদের অভিযোগ, রাজনৈতিক কমিটিতে ঢাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক আধিপত্য, পিএসসি, ইউজিসি থেকে শুরু করে সব ক্ষেত্রেই ঢাকাকে প্রাধান্য দেওয়া, উত্তর অঞ্চলকে হেয় প্রতিপন্ন করার প্রতিবাদে এই বিক্ষোভ করছেন তারা।

রংপুরের আবু সাঈদ থেকে শুরু করে রাজশাহীর আলী রায়হানরা রক্ত দিয়েছে এই স্বাধীন বাংলাদেশের জন্য। অথচ সব ক্ষেত্রেই এ অঞ্চলকে বঞ্চিত করা হচ্ছে, যা কাম্য নয়। বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আহত ও শহীদদের সহায়তার ক্ষেত্রেও বৈষম্য পরিলক্ষিত হচ্ছে, যা কোনোভাবেই কামনা নয় বলেও মন্তব্য করেন সমন্বয়কেরা।

রাবির সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার বলেন, ‘সাত মাস হয়ে যাওয়ার পরও সবকিছু এক কেন্দ্রীক। বিভিন্ন সংস্কার কমিশনের প্রতিনিধি, ইউজিসি, পিএসসি প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রশাসন নিয়োগ, উপদেষ্টা মন্ডলি সকল জায়াগার স্টেক হিসেবে শুধুমাত্র এক কেন্দ্রিক ঢাকা এবং ঢাবি আধিপত্য বিস্তার করে আসছে। আমরা চাই বৈষম্যহীণ বাংলাদেশ। প্রত্যেকটা স্টেক রক্ত ঝড়িয়েছে। সবাই যেন সবার রক্তের হিসসা বুঝে পায় এটা আমরা অবশ্যই চাই।’

এদিকে রেল বিভাগ জানিয়েছে, দুপুর ২টার আগে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া কিংবা ছেড়ে আসা কোনো ট্রেন পথিমধ্যে নেই। এর আগে অবরোধ শেষ হলে রেল চলাচলে কোনো ধরনের প্রতিবন্ধকতা হবে না।

এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে একই দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31