ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্নস বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রহনপুর স্টেশনপাড়ায় চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও গোমস্তাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিনের আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
রাখেন রহনপুর পৌরসভার সাবেক মেয়র ও গোমস্তাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তারিক আহমেদ।
এসয় উপস্থিত ছিলেন প্রবীণ ব্যবসায়ী মুশা মার্চেন্ট, সাবেক কাউন্সিলর রবিউল ইসলাম বাচ্চু, ছাত্রদল সাবেক নেতা জাহিদ হাসান মুক্তা, সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম বিএনপি নেতা জাহেদুল ইসলাম প্রমুখ।


