ধূমকেতু প্রতিবেদক,আত্রাই : নওগাঁর আত্রাইয়ে নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে সাধারণ ছাত্র সমাজের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সাধারণ ছাত্র সমাজের উদ্যোগে সামাজিক সচেতনতা সৃষ্টি ও প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন প্রণোয়ন ও তা দ্রæত কার্যকর নিশ্চিত করার দাবিতে এ মানববন্ধনে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে।
এতে নেতৃত্ব দেন ছাত্র প্রতিনিধি তারেক স¤্রাট, ছাত্র সমন্বয়ক দেওয়ান মেহেদী, মো. সাহেদ সরওয়ার, মো. সেহাগ ইশরাক জাহান জয় প্রমুখ।


