ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রনয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পিএফজির আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় ১২ মার্চ বিকেল ৫টায় ধামইরহাট ভবনের ৪ তলায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী চপলের সভাপতিত্বে ও পিএফজির কো-অর্ডিনেটর ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল বাবুর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন জেলা সমন্বয়ক সুকমল মন্ডল, উপজেলা বিএনপি নেতা হানজালা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা দল নেত্রী মাজেদা বেগম, জেলা বিএনপির সহ সভাপতি বেলী খাতুন।
আরও অংশ নেন, পৌর বিএনপি নেত্রী শাহিনা খাতুন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি এডভোকেট আইয়ুব হোসেন, জাহানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি লুইসার রহমান, মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুয়ারা বেগম, মহিলালীগ নেত্রী কবিতা পারভীন।
এছাড়াও যুবলীগের সহ সভাপতি সেলিম মাহমুদ রাজু, জাতীয় পার্টির সভাপতি দেওয়ান আব্দুল হান্নান, ছাত্রসমাজসেতা মুক্তারুল হোসেন, ছাত্রদল নেতা রুবেল হাসান রতন, সাংবাদিক মুমিনুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের নেতা রামজনম রবিদাসসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ নেন।
সবশেষে সকল উপস্থিতিদের ইফতার সামগ্রী প্রদান করা হয়।


