IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফ
Home >> টপ নিউজ >> রাজনীতি >> রাষ্ট্রে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন: নুরুজ্জামান লিটন

রাষ্ট্রে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন: নুরুজ্জামান লিটন

ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর : ১৩ মার্চ বৃহস্পতিবার রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বেলপুকুরিয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে বেলপুকুর আইডিয়াল ডিগ্রী কলেজ মাঠে এক বিশাল ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে বেলপুকুর ইউনিয়ন সেক্রেটারি হাফেজ নূর মোহাম্মদের সঞ্চালনায় ও ইউনিয়ন আমীর মকবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও জামায়াত মনোনীত রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী অঞ্চলের টিম সদস্য মোঃ রেজাউর রহমান। বিশেষ অতিথি রাজশাহী জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য ও পুঠিয়া উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আহমদ উল্লাহ, রাজশাহী জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মিনহাজুল ইসলাম, পুঠিয়া উপজেলা আমীর মাওলানা মনজুর রহমান, পুঠিয়া উপজেলা নায়েবে আমীর মাওলানা শহিদুল ইসলাম।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, রমজান আমাদের সহমর্মিতা ও সহানুভূতির শিক্ষা দেয়। রমজানে তাকওয়ার গুণাবলী অর্জন করে তা বাকি ১১ মাস কাজে লাগাতে হবে। দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। দেশে চুরি- ডাকাতি, খুন- জখম, রাহাজানি, সন্ত্রাস- চাঁদাবাজি দূরীকরণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের উদাত্ত আহ্বান জানান।

উক্ত আলোচনা ও ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইডিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ, জামিরা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শহিদুল ইসলাম, রাজশাহী পূর্ব জেলা শিবির সভাপতি রুবেল আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয় উর্দু বিভাগের চেয়ারম্যান ড. নাসির উদ্দিন, জামায়াত নেতা তাহের হুদা রঞ্জু, মাওলানা ইয়াকুব আলী প্রমুখ। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31