IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআই
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে দোল উৎসব উদযাপন

নিয়ামতপুরে দোল উৎসব উদযাপন

ধূমকেতু প্রতিবেদক,নিয়ামতপুর : সারাদেশের মতো নওগাঁর নিয়ামতপুরেও দোল উৎসব উদযাপন করা হয়েছে। হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসবটি হোলি উৎসব নামেও পরিচিত।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এদিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধিকা ও তাঁর সখীদের সঙ্গে আবির খেলেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি। এ কারণে দোলযাত্রার দিন এ মতের বিশ্বাসীরা রাধা-কৃষ্ণের বিগ্রহ আবিরে রাঙিয়ে দোলায় চড়িয়ে নগরকীর্তনে বের হন। এ সময় তারা রং খেলার আনন্দে মেতে ওঠেন। পুষ্পরেণু ছিটিয়ে রাধা-কৃষ্ণ দোল উৎসব করতেন। সময়ের বিবর্তনে পুষ্পরেণুর জায়গায় এসেছে রং বা ‘আবির’।

শুক্রবার সকালে উপজেলার ভাবিচা গ্রামে গিয়ে দেখা যায়, সারা গায়ে আবির মেখে গ্রামের সবাই মিলে মেতেছে দোল উৎসবে।
কেউ কেউ ৫ থেকে ১০ জনের দল তৈরি করে রাধাকৃষ্ণ সাজিয়ে সারা গ্রামে ঘুরছেন। সবার গালেমুখে আবিরের রং। মেখেছে সারা গায়েও।
দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী বন্ধন প্রামানিক জানান, আমরা ৫ জন মিলে একটি দল তৈরি করে আবির নিয়ে সারা গ্রাম ঘুরে বেড়াচ্ছি।
একাদশ শ্রেণির শিক্ষার্থী অপু প্রামানিক জানান, আমরা ২০ জন মিলে একটা দল তৈরি করেছি।আমরা গ্রামের প্রত্যেক বাড়ি বাড়ি যাচ্ছি। বাড়ির সবাইকে আবির মাখিয়ে দিচ্ছি।

মানিক মন্ডল (৪০) জানান, আমাদের গ্রামে অনেক বছর ধরে এই উৎসব উদযাপন করা হচ্ছে। আমরা ১০ জনের একটি দল করে রাধাকৃষ্ণ সাজিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি ঘুরছি। সঙ্গে রয়েছে খোল করতালের বাদ্য-বাজনা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31