IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২
Home >> টপ নিউজ >> রাজশাহী >> দুর্গাপুরে জেলা জামায়াতের ইফতার, সমাজে ইনসাফ কায়েমের জন্য কুরআনের আইন প্রতিষ্ঠা অপরিহার্য

দুর্গাপুরে জেলা জামায়াতের ইফতার, সমাজে ইনসাফ কায়েমের জন্য কুরআনের আইন প্রতিষ্ঠা অপরিহার্য

ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর: বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন বলেছেন, সমাজে ইনসাফ প্রতিষ্ঠার জন্য কুরআনের আইন অপরিহার্য। বিচার না পেয়ে মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে। অথচ কুরআনের আইন থাকলে মানুষ ন্যায়বিচার পেতো। সুতরাং আগামীতে ইসলাম প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যমতের ভিত্তিতে কাজ করে যেতে হবে।

শুক্রবার বিকেলে রাজশাহীর দুর্গাপুর উপজেলার আমগাছী সাহার বাণু উচ্চ বিদ্যালয় মাঠে ঝালুকা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন নুরুজ্জামান লিটন। নুরুজ্জামান লিটন এ সময় আরও বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে ইনসাফ খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রীয়ভাবে ইনসাফ প্রতিষ্ঠা না হলে হিংসা বাড়ে, অনৈতিকতা ও বিশৃঙ্খলা ছড়ায়। জনগণ সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলে। ফলে সন্ত্রাস ও চাঁদাবাজি বৃদ্ধি পায়। সামাজিক ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠিত না হলে সমাজে ধনী-দরিদ্রের বৈষম্য বাড়ে, সামাজিক ন্যায়বিচার ভূলুণ্ঠিত হয়। ভিক্ষাবৃত্তি ও চুরি-ডাকাতি বৃদ্ধি পায়। ঝালুকা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মু. আলিউল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি প্রভাষক রফিকুল ইসলামের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার সাইফুল ইসলাম ও নায়েবে আমীর অধ্যাপক ফজলুল বারী সোহরাব।

ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাস্টার শামীম উদ্দিন, দুর্গাপুর পৌর জামায়াতে ইসলামীর আমীর নুর আলম, জামায়াত নেতা ড. সেলিম রেজা খাঁন, ইসলামী ছাত্রশিবির রাজশাহী জেলা পূর্বের সেক্রেটারি আব্দুর রব, মাওলানা জাহাঙ্গীর আলম, অধ্যাপক মুক্তার আলী, হাফেজ সবুজ ইসলাম ও আবু রায়হান প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31