IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধার
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নকল বিড়ি-সিগারেটসহ অবৈধ সিন্ডিকেট চক্রের ১ সদস্য আটক

নকল বিড়ি-সিগারেটসহ অবৈধ সিন্ডিকেট চক্রের ১ সদস্য আটক

ধূমকেতু প্রতিবেদক,কুষ্টিয়া : চট্টগ্রামের রাউজানে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রমরমা ভাবে বিক্রি হচ্ছে নকল বিড়ি-সিগারেট। এই নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়িসহ বিভিন্ন ব্যান্ডের বিড়ি ও সিগারেট আমদানি করে রাউজানের বিভিন্ন বাজারে বিক্রি করে আসছে একটি সিন্ডিকেট চক্র। রবিবার সন্ধ্যা ৭ টার দিকে নকল বিড়ি-সিগারেট সরবরাহকালে নকল বিড়ি-সিগারেট সিন্ডিকেট চক্রের সদস্য রফিকুল ইসলামকে আটক করে পুলিশ।

স্থানীয়রা জানান, রবিবার সন্ধ্যা ৭ টার দিকে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের সোম্বাইজ্জা হাটের দোকানে দোকানে নকল আকিজ বিড়ি ও সিগারেট সরবরাহ করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে স্থানীয় জনগণ আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেডের কর্মকর্তাদের অবগত করেন। পরে আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেডের কর্মকর্তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল করেন। কল পেয়ে হাটহাজারী থানা পুলিশ ঘটনাস্থলে এসে নকল বিড়ি-সিগারেটসহ অবৈধ সিন্ডিকেট চক্রের সদস্য রফিকুল ইসলাম আটক করে। এসময় তার নিকট থেকে বিপুল পরিমান নকল ডার্বি ও স্টার সিগারেট, নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি ও নকল কারিকর বিড়ি জব্দ করা হয়। আটক রফিকুল রাউজান উপজেলার গহিরা ইউনিয়নের মৃত শাহাজাহানের ছেলে।

নকল পণ্যসহ পুলিশ আসামী রফিকুল ইসলামকে হাটহাজারী থানায় নিয়ে যায়। পরবর্তীতে হাটহাজারী থানা থেকে আসামীকে রাউজান থানায় হস্তান্তর করা হয়। এসময় আকিজ বিড়ির ট্রেডমার্ক জাল করে নকল বিড়ি বিক্রির দায়ে তার বিরুদ্ধে মামলার আবেদন করা হলে রাউজান থানা কর্তৃপক্ষ মামলা নিতে অস্বীকৃতি জানায়। থানা কর্তৃপক্ষ আসামীকে মুচলেকা নিয়ে তার পরিবারের হেফজতে ছেড়ে দেয়।

অভিযোগ রয়েছে, অবৈধ ও নকল পণ্য সরবরাহকারী সিন্ডিকেট চক্র রাউজান থানা কর্তৃপক্ষের যোগশাজসে দীর্ঘদিন ধরে অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছে। রাউজান থানায় সুনিদির্ষ্টভাবে অভিযোগ করা হলেও পুলিশের পক্ষ থেকে অভিযান পরিচালনা করতে দেখা যায়নি। গত ৯ মার্চ পুলিশের উপস্থিতিতে নকল বিড়ি সিন্ডিকেটের মূল হোতা মামুন মিয়ার দোকান থেকে ৩৪০ প্যাকেট নকল আকিজ বিড়ি উদ্ধার করা হয়। সে সময়ও আসামির বিরুদ্ধে নকল বিড়ি বিক্রি অপরাধে রাউজান থানায় মামলার আবেদন করা হলে থানা কর্তৃপক্ষ মামলা নিতে অস্বীকৃতি জানায়।

এদিকে অবৈধ পণ্য সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের কোন ব্যবস্থা গ্রহণ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতম মহল। ছাত্র-জনতা আন্দোলনের মাধ্যমে জুলাই অভ্যুত্থানের পরও পুলিশের এমন ভুমিকাকে মেনে নেওয়া যায়না বলে জানান তারা।

আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেডের চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপক (ইনচার্জ) মোঃ জসিম উদ্দিন জানান, অবৈধ ব্যবসার আড়ালে একটি অসাধু সিন্ডিকেট চক্র সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে । এতে সঠিক ভাবে রাজস্ব প্রদানকারী কোম্পানীগুলো ক্ষতিগ্রস্থ হচ্ছে। নকল বিড়ি বন্ধ করতে আমরা পুলিশ, র‌্যাব, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহযোগীতা কামনা করছি।

এনবিআর এর এক কর্মকর্তা জানান, জাতীয় রাজস্ব বোর্ডের নিয়ম অনুসারে ২৫ শলাকার ১ প্যাকেট বিড়ির দাম ১৮ টাকা। তবে অভিযোগ রয়েছে নকল ব্যান্ডরোল ব্যবহার করে এক প্যাকেট বিড়ি ৮-১০ টাকায় বিক্রি করা হচ্ছে। নকল পণ্য বিক্রির ফলে সরকার কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। সরকার অবৈধ পণ্য বিক্রির ব্যাপারে জিরো টলারেন্স জারি করেছে। সকল পর্যায়ের প্রশাসন সরকারের এই নির্দেশনা বাস্তবায়নের কার্যকারী ভূমিকা পালন করবে বলে আশা করছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31