IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধার
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> লালমনিরহাটে বিদেশি পিস্তল ও গুলিসহ তিনজন আটক

লালমনিরহাটে বিদেশি পিস্তল ও গুলিসহ তিনজন আটক

ধূমকেতু প্রতিবেদক,লালমনিরহাট : লালমনিরহাটে বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের ব্যবহৃত নোহা মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গতকাল সোমবার (১৭ই মার্চ) রাতে লালমনিরহাট সদর থানার ওসি (তদন্ত) বাদল কুমার মন্ডল অস্ত্র ও মাদক উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার ভোর রাতে উপজেলার কুলাঘাট ইউনিয়নের বড়বাড়ি রোডের সাকোয়া টিকটিকির মোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ঢাকা জেলার ধামরাই থানার বাংগোলা এলাকার নওশের আলীর ছেলে জুয়েল (২৮), মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার শিমুলিয়া গ্রামের ছোট সাকরাইল এলাকার সুদেব হালদার এর ছেলে লিটন হালদার (২৭), একই থানার খালিশা গ্রামের মোঃ আজিজের ছেলে আসলাম (৩৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার কুলাঘাট-বড়বাড়ি রোডে সাকোয়া টিকটিকির মোড় এলাকায় পাকা রাস্তায় সোমবার ভোর রাতে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় কুড়িগ্রামের ফুলবাড়ি থেকে আসা একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১টি ইউএসএ পিস্তল, ৩ রাউন্ড গুলি, ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এসময় চালক সহ তিনজনকে আটক ও মাইক্রোবাসটিকে জব্দ করা হয়।

লালমনিরহাট সদর থানার ওসি (তদন্ত) বাদল কুমার মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিদেশি পিস্তল ও মাদকদ্রব্য এবং মাইক্রোবাস সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31