IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ময়লা-আবর্জনায় ভরে গেছে রায়গঞ্জের কৃষি কোয়ার্টার অফিসটি

ময়লা-আবর্জনায় ভরে গেছে রায়গঞ্জের কৃষি কোয়ার্টার অফিসটি

ধূমকেতু প্রতিবেদক,রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের গ্রামপাঙ্গাসী বাজারে অবস্হিত উপসহকারী কৃষি কর্মকর্তাদের কোয়ার্টার কাম-অফিসটি বর্তমানে ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়ে অচলাবস্হায় পড়ে আছে। যুগের পর যুগ এ কোয়াটার্টি সংস্কার না করায় এ কোয়ার্টারটি পরিত্যক্ত হয়ে পড়ে আছে। অনেক আগেই খোয়া গেছে ভবনগুলোর আসবাবপত্র ও অন্যান্য অবকাঠামো। সম্পূর্ণ নতুন করে নির্মাণ করা ছাড়া এ ভবনটি সংস্কার কিংবা মেরামতের আর কোনো উপায় নেই বললেই চলে। জানা যায়, উপজেলার প্রতিটি কৃযকের ঘরে ঘরে গিয়ে পরামর্শ ও সেবা পৌঁছে দেওয়ার উদ্দশ্যে ইউনিয়নের মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাদের জন্য এ অফিস কাম বাসা এবং এখান থেকে খুব সহজেই দূর-দূরান্তের কৃষকদের কাছে সার, বীজ সহ অন্যান্য কৃষি উপকরণগুলো পৌঁছে দিতেই ইউনিয়ন ভিত্তিক এ কোয়ার্টারটি নির্মাণ করা হয়েছিল।

এ ছাড়া উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উপজেলার ইউনিয়ন ভিত্তিক কোয়ার্টারগুলোতে অবস্হান করে দিন ও রাতের যে কোনো সময় এলাকার কৃষকরা চাষাবাদ নিয়ে কোনো সমস্যায় পড়লে সেই বিষয়ে পরামর্শ এবং সহযোগিতা প্রদান করে থাকতেন। কিন্তু বর্তমানে এ কোয়ার্টারটি ময়লা-আবর্জনায় ভরে গিয়ে ভূতের বাড়িতে পরিনত হয়েছে। এ ভবনটি বছরের পর বছর পরিত্যক্ত অবস্হায় পড়ে আছে। গণশৌচাগার হিসেবে ব্যবহার করছেন স্হানীয়রা। অথচ এক সময় এলাকার কৃষকগণ এই গ্রামপাঙ্গাসী বাজারে অবস্হিত কৃষি কোয়ার্টারে এসে কৃষি সেবা নিতেন। কিন্তু বহু বছর পার হয়ে গেলেও এখানে একটি নতুন ভবণ নির্মাণের জন্য উদ্দোগ গ্রহণ করা হচ্ছে না। যার কারনে এলাকাবাসী ইচ্ছে করলেও অফিসারদের সব সময় হাতের কাছে পাওয়া সম্ভব হয়ে ওঠে না। বিশেষ প্রয়োজন হলে অফিসারদের সঙ্গে ফোনে যোগাযোগ করতে হয়। আবার সার, বীজ কিংবা অন্যান্য কৃষি উপকরণগুলো নিতে হলে প্রায় ৭/৮ কিলোমিটার পাড়ি দিয়ে উপজেলা কৃষি অফিসে যেতে হয়। এতে করে কৃষকদের টাকা ও সময় দুটোই নস্ট হয়ে থাকে।

এমতাবস্হায় উপজেলার গ্রামপাঙ্গাসী বাজারে অবস্হিত কৃষি কোয়ার্টারটি সংস্কার বা সম্পূর্ণ নতুন করে নির্মাণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃস্টি কামনা করেছেন এলাকাবাসী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31