IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রাণীনগরে পৃথক অগ্নিকান্ডে ক্ষতি ১৪ লক্ষ টাকা, মারাগেছে তিনটি গরু

রাণীনগরে পৃথক অগ্নিকান্ডে ক্ষতি ১৪ লক্ষ টাকা, মারাগেছে তিনটি গরু

ধূমকেতু প্রতিবেদক,রাণীনগর : নওগাঁর রাণীনগরে রাতে এবং দিনে পৃথক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে । এতে তিনটি গরু দগ্ধ হয়ে মারা গেছে। এছাড়া রাতের রহস্যজক আগুনে নগদ একলক্ষ টাকাসহ বাড়ী-ঘর ভস্মিভূত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে উপজেলার ত্রিমোহনী বাজারে দুলাল মন্ডলের ছেলে হাসুমিয়া মন্ডলের বাড়ীতে এবং বুধবার দুপুর একটা নাগাদ উপজেলার পশ্চিম বালুভরা গ্রামে সোহরাব হোসেনের গোয়াল ঘরে ও বাড়ীতে। পৃথক আগুনে মোট প্রায় ১৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানাগেছে। তবে ত্রিমোহনী আগুনের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ত্রিমোহনী বাজারের হাসুমিয়ার বোন সাথী আক্তার জানান,গভীর রাতে হঠাৎ করেই বাড়ীতে আগুন জ্বলতে দেখেন তার মা। এর পর চিৎকার করে লোকজন আসলে আগুন নিভানোর চেষ্টা করে। পরে আগুনের গতি আরো বেরে যাওয়ায় রাণীনগর ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে করে। ততক্ষনে বাড়ীতে থাকা নগদ একলক্ষ টাকা,টিভি,ফ্রিজ,চাল,ডাল.ধানসহ তিনটি কক্ষের সম্পন্ন আসবাবপত্র ও মালামাল পুরে ভস্মিভূত হয়ে যায়। সাথী আক্তার আরো জানান, কিভাবে আগুন ধরেছে এটা আমরা কেউ বলতে পারছিনা। তবে কেউ শত্রæতা বসত: ধরেও দিতে পারে। আগুনে প্রায় চার লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।
অপর দিকে রাণীনগর ফায়ার সার্ভিসের ষ্টেশন লিডার দেলোয়ার হোসেন জানান,বুধবার দুপুর একটা নাগাদ উপজেলার পশ্চিম বালুভরা গ্রামে আবুল হোসেনের ছেলে সোহরাব হোসেনের বাড়ীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি গরু আগুনে দগ্ধ হয়ে মারা যায়। এতে আগুনে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করছেন তিনি। তবে এটি বিদ্যুতের সর্টসার্কিট থেকে এই আগুনের সুত্রপাত হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এছাড়া রাতে ত্রিমোহনী বাজারে হাসুমিয়া মন্ডলের বাড়ীতে আগুনে নগদ টাকাসহ তিনটি কক্ষের সম্পন্ন মালামাল ভস্মিভূত হয়ে গেছে। তবে কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে তা প্রাথমিকভাবে জানা সম্ভব হয়নি

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো: রায়হান জানান,খবর পেয়ে রাতেই ত্রিমোহনী বাজারের ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। এঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ক্ষতিয়ে দেখা হচ্ছে। তবে কেউ আগুন ধরে দিয়ে থাকতে পারে হাসুমিয়া এমনটি মৌখিকভাবে জানালেও লিখিত অভিযোগে আগুন লাগার বিষয়ে স্পষ্ট করে কিছু উল্লেখ করেনি। এছাড়া পশ্চিম বালুভরা গ্রামে আগুনের ঘটনা ক্ষতিয়ে দেখতে পুলিশ পাঠানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31