ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : ফিলিস্তিনের গাজায় নির্বিচারে বোমা হামলা করে শিশু ও নিরীহ নারী- পুরুষ কে হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুসুল্লিরা।
শুক্রবার জুম্মার নামাজের পর রহনপুর পৌর এলাকার বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা দলে দলে বিক্ষোভ মিছিল বের করে । রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে রহনপুর কলোনিমোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিজবুল্লাহ, শিবির নেতা মোত্তাকিম,,মাওলানা শাহজালাল,তৌহিদবিন মুফাজল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কর্ম পরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, রহনপুর স্টেশন বাজার জামে মসজিদের ইমাম আনোয়ার হোসেন, রহনপুর পুরাতন বাজার জামে মসজিদের ইমাম মুফতি মনিরুজ্জামান, মন্ডল টাইলস মসজিদের ইমাম নজরুল ইসলাম, রহমতপাড়া জামে মসজিদের ইমাম সাদিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন জাতিসংঘকে ইসরাইলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, ফিলিস্তিনের মুসলমানদের জন্য অর্থ সংগ্রহ করে সেখানে পাঠানোর ব্যবস্থা করতে হবে এবং অবিলম্বে ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য সমস্ত মুসলিম বিশ্বকে এক হবার আহবান জানান। সভা শেষে গাজায় নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।


