IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত -২

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত -২

ধূমকেতু প্রতিবেদক,কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ভ্যানকে ধাক্কা দিয়ে গরু বোঝাই ট্রাক উল্টে আরমান আলী (৫৫) নামের একজন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় সজীব আহম্মেদ (২৫) নামে একজন মোটরসাইকেল আরোহীও প্রাণ হারিয়েছেন । এ ছাড়া আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন দুইজন।

শুক্রবার (২১ মার্চ) রাত ৯ টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরমান আলী এবং রাত সাড়ে ১২ টায় একই হাসপাতালে সজীব আহম্মেদের মৃত্যু হয়।

নিহত আরমান আলী নরসিংদী জেলার শিবপুর উপজেলার পুটিয়া গ্রামের মৃত আজিজুল ইসলামের ছেলে। সজীব আহম্মেদ কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের কচুবাড়ীয়া কামারপাড়া এলাকার গোলাম হোসেনের ছেলে। তিনি দিশা এনজিও কর্মী হিসাবে পাবনার মুলাডুলি এলাকায় কর্মরত ছিলেন।

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, শুক্রবার (২১ মার্চ) বিকেলে মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী গরু বোঝাই ট্রাকের সাথে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত পাখিভ্যানের সংঘর্ষ হয়। এসময় ট্রাকটি সড়কের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকে থাকা গরু ব্যবসায়ী ও ট্রাকচালকসহ ৪ জন আহত হন। ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের সহযোগিতায় তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখানে ৩ জনের অবস্থার অবনতি হলে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।

আহতদের মধ্যে রাত ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গরু ব্যবসায়ী আরমান আলীর মৃত্যু হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত মোটরসাইকেল চালক সজীব আহম্মেদ মারা যান। এছাড়া কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আহত আরও একজনের অবস্থাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31