ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে ‘গণঅভ্যুত্থান-২৪ চেতনা পরিষদ’ এর আলোচনা সভা ও ইফতার মাহফিল গতকাল রোববার (২৩-৩-২৫) অনুষ্ঠিত হয়। নগরীর একটি চাইনিজ রেস্তোরায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘গণঅভ্যুত্থান-২৪ চেতনা পরিষদের সভাপতি মাহবুব সিদ্দিকী। ‘গণঅভ্যুত্থান-২৪ চেতনা পরিষদের সাধারণ সম্পাদক সোহেল মাহবুব এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কুষ্ঠিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর রফিকুল ইসলাম, রাজশাহী বারের সভাপতি আবুল কাশে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার প্রফেসর ড. ইফতেখারুল আলম মাসউদ, রিডার সভাপতি তৌফিকুর রহমান লাভলু, ডাক্তার আফজালুর রহমান সিদ্দিকী মুকুল, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ জুলফিকার।
এতে উপস্থিত ছিলেন রাজশাহী কোর্টের জিপি এ্যাড. মাইনুল আহসান পান্না, রাজশাহী বারের সাধারণ সম্পাদক জমশেদ আলী, রাজশাহী বরেন্দ্র জাদুঘরের পরিচালক প্রফেসর ড. কাজী মোস্তাফিজুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলার ডীন প্রফেসর মোহাম্মদ আলী, বাণিজ্য অনুষদের চেয়ারম্যান ড. দিল আরা, রাকাবের এজিএম মোস্তাক রহমানসহ বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক, সাংবাদিক, আইনজীবী, শিক্ষক সুশীল সমাজের নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের উর্দু বিভাগের প্রফেসর সামিউল ইসলাম।
সভায় বক্তারা বলেন, দেশের সকল শ্রেণীপেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দেশরক্ষা এবং দেশ বিরোধী চক্রান্তকারীদের রুখে দিতে সজাগ থাকতে হবে। বিভেদ ভুলে নিজেদের মধ্যে দ্রæত একটি ঐক্য গড়ে তুলতে হবে। দেশের লুকিয়ে থাকা আওয়ামী লীগের দোসরদের বিষদাঁত ফেলার জন্য দ্রæত নিষিদ্ধের দাবি জানান। এছাড়াও, গাঁজা সহ পাশ্ববর্তী দেশ ভারতে মুসলিম নির্যাতনের বিষয়ে দোয়া করার আহবান জানান বক্তারা।
পরে ‘গণঅভ্যুত্থান-২৪ চেতনা পরিষদের সদস্য যাঁরা রাষ্ট্রীয় ও সামাজিক বিভিন্ন বিভাগের দায়িত্ব পেয়েছেন তাঁদের কে সম্মাননা জানানো হয়।


