IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> নগর-গ্রাম >> রাণীনগরে পাহারাদারদের বেঁধে ট্রান্সফরমার লুট

রাণীনগরে পাহারাদারদের বেঁধে ট্রান্সফরমার লুট

ট্রান্সফরমার চুরি

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে এবার গভীর নলকূপের পাহারাদারদের বেঁধে রেখে ট্রান্সফরমার লুটের ঘটনা ঘটেছে।

রোববার (২৩ মার্চ) গভীর রাতে উপজেলার লোহাচুড়া গ্রামের পশ্চিম মাঠে বাবলি আক্তার পুতুলের নলকূপে এঘটনা ঘটে।

এ ঘটনায় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাবলি আক্তার ওই গ্রামের খন্দকার আনোয়ার হোসেনের মেয়ে।

এর আগে চলতি মাসে ১১টি ট্রান্সফরমারসহ গত ছয় মাসে মোট ৬৬টি ট্রান্সফরমার চুরি/লুটের ঘটনা ঘটল। তবে এসব ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার কিম্বা ট্রান্সফরমার উদ্ধার করতে পারেনি।

গভীর নলকূপের পাহারাদার মিরাজ হোসেন জানান, তিনিসহ দুইজন গভীর নলকূপে পাহারার দায়িত্বে ছিলেন। গভীর রাতে ১০/১২ জনের একদল লোক এসে আমাদেরকে হাত-পা মুখ বেঁধে ট্রান্সফরমার লুট করে নিয়ে যায়। তবে তিনটি ট্রান্সফরমার থাকলেও মাত্র একটি লুট করে নিয়ে গেছে।

নলকূপ মালিক বাবলি আক্তার বলেন, গভীর নলকূপটি আমাদের নিজস্ব। তিনজন পাহারাদার ছিলো। এর মধ্যে একজন রাতে পাহারা দিতে যায়নি। শুধুমাত্র দুইজন পাহারায় ছিলেন। ওই দুইজনকেই বেঁধে রেখে ট্রান্সফরমার লুট করে নিয়ে গেছে। এঘটনায় থানা পুলিশকে জানিয়েছেন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ রায়হান জানান,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। এছাড়া চক্রটিকে ধরতে অনুসন্ধান চলছে।

উল্লেখ্য,গত ১৪মার্চ এক রাতেই উপজেলার পোয়াতা ও ওমরপুর মাঠ থেকে চারটি নলকূপের ১০টি ট্রান্সফরমার এবং ৯মার্চ উপজেলার কামতা গ্রামের জামাল হোসেনের একটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এছাড়া গত ছয় মাসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোট ৬৬টি বৈদ্যতিক ট্রান্সফরমার চুরি/লুট হলেও এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার কিম্বা কোন ট্রান্সফরমার উদ্ধার করতে পারেনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31