IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> রাজশাহী >> তানোর পৌরসভার প্লান ছাড়াই বিল্ডিং নির্মাণের অভিযোগ

তানোর পৌরসভার প্লান ছাড়াই বিল্ডিং নির্মাণের অভিযোগ

তানোর পৌরসভার প্লান ছাড়াই বিল্ডিং নির্মাণের অভিযোগ

তানোর পৌরসভার প্লান ছাড়াই বিল্ডিং নির্মাণের অভিযোগ। ছবি- ধূমকেতু প্রতিবেদক, তানোর

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর পৌরসভার প্লান ছাড়াই প্লান ছাড়াই বিল্ডিং নির্মাণ করছেন প্রভাবশালী শামসুল বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনার প্রতিকার চেয়ে সোমবার দুপুরের দিকে রায়তান বড়শো গ্রামের মিজাজুর রহমান বাদী হয়ে শামসুলকে বিবাদী করে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন।

পৌর এলাকার কালীগঞ্জ হাটের মুল রাস্তা সংলগ্ন জায়গায় বিল্ডিং নির্মাণের ঘটনা ঘটে রয়েছে। এতে করে পৌরসভা আইন অমান্য করে বিল্ডিং নির্মাণ করার জন্য রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। ফলে দ্রুত সরেজমিনে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি ভুক্তভোগী সহ স্থানীয়দের।

অভিযোগে উল্লেখ, তানোর পৌর এলাকার কালীগঞ্জ হাটের মুল রাস্তা সংলগ্ন জায়গায় পৌরসভার প্লান ছাড়াই বিল্ডিং নির্মাণ করছেন প্রভাবশালী শামসুল ইসলাম। তাকে পানি পড়নসহ প্লান পাশ করে বিল্ডিং নির্মাণের কথা বলা হলে সে কোন কর্নপাত না করে গায়ের জোরে বিল্ডিং নির্মাণের কাজ করে যাচ্ছে। তার বিল্ডিং নির্মাণ হলে বাদীর জায়গা থেকে পানি বের হবে না এবং বর্ষা মৌসুমে প্রচুর জলবদ্ধতার সৃষ্টি হবে। সেই সাথে বাদী সহ জনসাধারণের চলাচলে চরম বিঘ্ন ঘটবে।

স্থানীয়রা জানান, পৌরসভায় কোন পাকা স্থাপনা বা বিল্ডিং করতে হলে প্লান পাশ করতে হবে। প্লান ছাড়া কোনভাবেই বিল্ডিং নির্মাণ করা যাবে না। সেক্ষেত্রে শামসুল পৌর আইন অমান্যসহ রাজস্ব ফাঁকি দিয়েছে।

মিজাজুর জানান, পৌরসভার প্লান ছাড়াই ও দুই পারে পানি বের হওয়ার কোন রাস্তা না ছেড়ে গায়ের জোরে বিল্ডিং নির্মাণ করছেন। আমি নিষেধ করলে হুমকি ধামকি দিয়ে শামসুল বলে আমার জায়গায় বিল্ডিং নির্মাণ করছে কোন প্লান লাগবে না।

পৌর কর্তৃপক্ষ জানান, প্লান ছাড়া কোন স্থাপনা নির্মাণ করা যাবে না। সেটা অমান্য করে কেউ বিল্ডিং বা স্থাপনা নির্মাণ করলে অবৈধ হিসেবে গণ্য হবে। নির্বাহী অফিসার লিয়াকত সালমান জানান, অভিযোগ হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31