IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)
Home >> টপ নিউজ >> রাজশাহী >> জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটিরদোয়া ও ইফতার মাহফিল

জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটিরদোয়া ও ইফতার মাহফিল

ধূমকেতু প্রতিবেদক, পাবনা: জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৫ মার্চ) রাজশাহীতে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপু এবং সঞ্চালনা করেন দপ্তর সম্পাদক মো: সুরুজ আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষানী অনুসারী পরিষদের সদস্য সচিব ও দৈনিক উপচার পত্রিকার প্রকাশক ও সম্পাদক ড. মোহাম্মদ আবু ইউসুফ সেলিম। বিশেষ অতিথি বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহীর সাবেক সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদ,দৈনিক উপচার পত্রিকার ব্যাবস্থাপনা সম্পাদক নুরুজ্জামান রফিক, জাতীয় সাংবাদিক সংস্থা চাঁপাইনবয়াবগঞ্জ জেলা কমিটির সভাপতি আলেক উদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন পারভেজ, বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগর শাখার দপ্তর সম্পাদক জাহিদ হাসান সাব্বির, রাজশাহী দূর্গাপুর উপজেলা শাখার সভাপতি আবুল হোসেন,গোদাগাড়ী উপজেলা কমিটির সভাপতি সারোয়ার সবুজ,তানোর উপজেলা দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম রনি,সদস্য মিঠুন সরকার।

দোয়া অনুষ্ঠানে রাজশাহীসহ সারাদেশের প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনা এবং অসুস্থ সাংবাদিকদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করেন দৈনিক উপচার পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার আব্দুর রহমান মানিক।
এর আগে, অতিথিরা প্রয়াত সাংবাদিকদের স্মরণে তাদের অবদানের কথা তুলে ধরে স্মৃতিচারণ করেন।

প্রধান অতিথি ড. মোহাম্মদ আবু ইউসুফ সেলিম বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রয়াত সাংবাদিকদের অবদান আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।

বিশেষ অতিথি জাহিদ হাসান সাব্বির বলেন, “সাংবাদিকদের ঐক্য ও পারস্পরিক সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রয়াত সহকর্মীদের স্মরণ করে তাদের সততা ও পেশাদারিত্ব থেকে শিক্ষা নিতে হবে।”

জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদ বলেন, সাংবাদিকতার পথ কখনো সহজ নয়। সত্য প্রকাশ করতে গিয়ে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তবে ন্যায় ও আদর্শের পথে থাকাই একজন প্রকৃত সাংবাদিকের গর্বের বিষয়।”আমাদের ‘নতুন বাংলাদেশেও প্রতিদিনই সাংবাদিকরা হামলা, মামলা ও নির্যাতনের শিকার হচ্ছেন। রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার হচ্ছেন সাংবাদিকেরা। আমাদের জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগের সভাপতি মো: নুরে ইসলাম মিলন,দপ্তর সম্পাদক সুরুজ আলীর নামে দেয়া হয়েছে মিথ্যা ও হয়রানিমূলক মামলা। আমরা অবিলম্বে মামলাগুলো প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আলাউদ্দিন পারভেজ বলেন, “প্রয়াত সাংবাদিকরা তাদের কর্মের মাধ্যমে স্মরণীয় হয়ে আছেন। আমরা তাদের আত্মার মাগফেরাত কামনা করি এবং অসুস্থ সাংবাদিকদের সুস্থতা কামনা করছি।

সভাপতির বক্তব্যে ফয়সাল আজম অপু বলেন, আমরা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মো: নুরে ইসলাম মিলন ভায়ের নেতৃত্বে রাজশাহীর সকল সাংবাদিক সে আমাদের সংগঠনের না হলেও শুধু সাংবাদিকতা করেন এমন জানলে তার বিপদে আপদে ছুটে যায়। আমাদের সাধ্যমত চেষ্টা করি সাংবাদিকদের পাশে থাকার। কিন্তু আজ আমাদের সেই সাংবাদিক ভায়ের বিরুদ্ধে প্রতিহিংসাবশত রাজনৈতিক হয়রানিমূলক মামলা দেয়া হয়েছে। আমি সংগঠনের পক্ষে আমাদের সভাপতি মো: নুরে ইসলাম মিলন,দপ্তর সম্পাদক সুরুজ আলীসহ রাজশাহীতে এমন হয়রানীর স্বীকার সাংবাদিকদের পক্ষে তাদের নামে দেয়া এসব মিথ্যা মামলা তদন্ত পূর্বক অব্যাহতি দেয়ার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা,তথ্য উপদেষ্টা ও বাংলাদেশ পুলিশের মহা পুলিশ পরিদর্শক বরাবর আবেদন করেছি। আমার বিশ্বাস তারা আমাদের সাংবাদিক ভাইদের নামে হওয়া মিথ্যা মামলাগুলো তদন্ত পূর্বক প্রত্যাহার করে নেবেন। এ সময় যেন আমাদের সাংবাদিকদের কোন রকম হয়রানি করা না হয় ।
তিনি বলেন,”সাংবাদিকদের অধিকার রক্ষা ও পেশাগত মানোন্নয়নে জাতীয় সাংবাদিক সংস্থা সবসময় কাজ করে যাবে। প্রয়াত সাংবাদিকদের আত্মার শান্তি কামনায় আমাদের এই আয়োজন ছোট্ট প্রয়াস মাত্র।

সঞ্চালক মো: সুরুজ আলী বলেন, “আমরা বিশ্বাস করি, ঐক্যবদ্ধ থাকলে সাংবাদিক সমাজ সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে। সকল প্রয়াত ও অসুস্থ সাংবাদিকদের জন্য আমরা দোয়া করছি।

অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির নেতৃবৃন্দসহ রাজশাহীর বিশিষ্ট সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31