IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> শিবগঞ্জে অগ্নিকাণ্ডে আমের আড়ৎ ভষ্মিভূত: প্রায় ১৬ লাখ টাকার ক্ষতিগ্রস্থ মালিক

শিবগঞ্জে অগ্নিকাণ্ডে আমের আড়ৎ ভষ্মিভূত: প্রায় ১৬ লাখ টাকার ক্ষতিগ্রস্থ মালিক

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি আমের আড়তে (গোডাউন) অগ্নিকাণ্ডে অষ্মিভূত হয়েছে। বৃহষ্পতিবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধোবড়া বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই আড়ৎ মালিক পারদিলালপুর গ্রামের আলহাজ¦ মোঃ আইনাল হকের ছেলে মোঃ আরিফুল ইসলামের প্রায় ১৬ লাখ টাকার ক্ষতিগ্রস্থ হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহষ্পতিবার সকাল পৌনে ১১টার দিকে ধোবড়া বাজারে অবস্থিত একটি আমের আড়তে কে বা কারা আগুন লাগিয়ে পালিয়ে যায়। এতে আড়তে রাখা ৬ হাজার ক্যারেট ও বিভিন্ন জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। আমরা স্থানীয়রা আগুন নিভাতে গেলেও নিভাতে সক্ষম হতে পারিনি। তবে, উপজেলা ফায়ার সার্ভিস কে সংবাদ দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রনের আনার আগের সব পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা আরো জানান, মোঃ আরিফুল ইসলামের আড়তে আগুন লেগে সব পুড়ে যাওয়ায় তিনি বর্তমানে অসুস্থ হয়ে পড়েছেন। তিনি বর্তমানে বাসায় স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে, অসুস্থ অবস্থায় আড়ৎ মালিক আরিফুল ইসলাম জানান, আমি প্রতি বছর এই ধোবড়া বাজারে আমের আড়ৎ করে সংসার চালায়। এতে আমি সংসারের অন্যান্য সদস্যদের নিয়ে কোন রকম সংসার চালায়। আজ আমার আড়তে পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে সব পুড়িয়ে দিয়েছে। এতে আমি একেবারের নিঃশ^ হয়ে পড়েছি। আমি আইনের কাছে আশ্রয় নিবো। উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি যে, সঠিক তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আমার সংসারের সদস্যদের মুখে অন্ন তুলে দিবেন।

এদিকে, শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃ কাদের-ই কিবরিয়া জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। তবে, আড়ৎ মালিক আমাদের জানিয়েছেন যে তার ৬ হাজার ক্যারেট পুড়েছে। কিন্তু আমরা তা দৃশ্যমান চিত্র পাইনি। কেননা, ৬ হাজার ক্যারেট পুড়লে প্লাষ্টিকের অবশিষ্ট বিশেষ দেখতে পাইনি। আমরা গিয়ে যা দেখেছি, তাতে আড়ৎ মালিকের প্রায় ১ লাখ টাকা ক্ষতি হয়েছে।

এব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজাহার আলী, অগ্নিকাণ্ডে সংবাদ পেয়েছি। ফায়ার সার্ভিস সেভাবে গিয়ে আগুন নিভাতে সাহায্য করেছে। আমরা ক্ষতিগ্রস্থ ব্যক্তিকে সহযোগিতা করবো উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31