IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> সাংবাদিক মাহবুব উল ইসলাম আলমগীরের ১৩ম মৃত্যু বার্ষিকী পালিত

সাংবাদিক মাহবুব উল ইসলাম আলমগীরের ১৩ম মৃত্যু বার্ষিকী পালিত

ধূমকেতু প্রতিবেদক,বদলগাছী: নওগাঁর বদলগাছীর প্রয়াত বিশিষ্ট সাংবাদিক, শিক্ষক ও রাজনীতিবিদ মাহবুব উল ইসলাম আলমগীরের ১৩ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। তিনি বদলগাছী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি ছিলেন। বিশিষ্ট এই সাংবাদিক সর্ব শেষ জাতীয় দৈনিক সংবাদ ও রাজশাহীর সোনালী সংবাদসহ সামাজিক বিভিন্ন কর্মকান্ডে কর্মরত ছিলেন। তিনি উপজেলার বেগুণজোয়ার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

২৭ মার্চ (বৃহস্প্রতিবার) মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে বিকেল সাড়ে ৪ টায় উপজেলার কাদিবাড়ি গ্রামে তাঁর নিজ বাসভবনে এক স্মরণ সভা, আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। তাঁর এই মৃত্যু বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়।

মরহুমের পারিবারিক উদ্যোগে স্মরণ সভায় বদলগাছী প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও দৈনিক সংবাদের বদলগাছী উপজেলা প্রতিনিধি সানজাদ রয়েল সাগরের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি এটিএন বাংলা ও এটিএন নিউজের বিশিষ্ট সাংবাদিক রায়হান আলম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক বাংলাভিশন ও দৈনিক মানবকন্ঠের সাংবাদিক বেলায়েত হোসেন, কার্যনির্বাহী সদস্য প্রথম আলোর জেলা প্রতিনিধি ওমর ফারুক, বদলগাছী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রুবেল হেসেন, এনটিভি অনলাইনের সাংবাদিক মিঠু হাসান, প্রতিদিনের সংবাদের প্রতিনিধি সৈকত সোবহান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাসুদ রানা ও সাধারন সম্পাদক নূর ইসলাম প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলার বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলার সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষক,বিভিন্ন রাজনৈকিত বৃন্দ ও ব্যবসায়ী সহ এলাকার শত শত গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্মরণ সভায় বক্তারা বলেন, সাংবাদিক মাহবুব উল ইসলাম আলমগীর শুধু সাংবাদিক-ই ছিলেন না তিনি একাধারে শিক্ষক, রাজনীতিবিদ ও সমাজ সেবক ছিলেন। তিনি ছিলেন বদলগাছী উপজেলার সকল সাংবাদিকের শিক্ষা গুরু।
মাহবুব উল ইসলাম আলমগীর ১৯৮১ইং সালে প্রথম সাংবাদিকতা শুরু করেন। তিনি উপজেলা জাতীয় পার্টির সভাপতিও ছিলেন, ১৯৮৭ ইং সালে তিনি বেগুনজেয়ার উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন।

স্মরণ সভা শেষে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে সকলের মাঝে ইফতারি পরিবেশন করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31