IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)
Home >> টপ নিউজ >> রাজশাহী >> নিম্ন ও মধ্যবিত্তদের গোশত সমিতি সাড়া ফেলেছে উপজেলা জুড়ে

নিম্ন ও মধ্যবিত্তদের গোশত সমিতি সাড়া ফেলেছে উপজেলা জুড়ে

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার প্রতিটি পাড়া-মহল্লায় ব্যাপক সাড়া ফেলেছে নিম্ন ও মধ্যবিত্তদের মধ্যে সাড়া ফেলেছে গোশত সমিতি। নিম্ন থেকে মধ্যবিত্ত পরিবারের সবারই এই সমিতির সদস্য। সমিতির বিষয়টি শুনে অবাক হলেও বর্তমানে লোকজন এ সমিতি থেকে উপকৃত হওয়ায় প্রত্যন্ত অঞ্চলের পাড়া-মহল্লায় এর প্রচলন ব্যাপক হারে বেড়ে গেছে।

পুঠিয়া‌ উপজেলার বেশিরভাগ গ্রামে শুরু হয়েছে এই সমিতির প্রচলন। সমিতির অন্তর্ভুক্ত প্রত্যেক সদস্যরা প্রতি সপ্তাহের একদিন সমিতিতে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রাখেন। বছর শেষে ঈদুল ফিতরের ঈদের আগে জমাকৃত অর্থ পশু কেনা হয়। ঈদের দুই এক দিন পূর্বেই এই পশু জবাই করে গোশত সমিতির প্রত্যেক সদস্যকে ভাগ করে দেওয়া হয়। এতে ঈদ উদযাপনের ক্ষেত্রে নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের ওপর আর্থিক চাপ যেমন কমে, তেমনি ঈদের আগে সবাই বাড়তি আনন্দ ভাগাভাগি করে নিতে পারেন।

পুঠিয়া পৌরসভার এলাকার ৭ নং ওয়ার্ড কাঁঠাল বাড়িয়া ঘুরে দেখা যায়, বিভিন্ন স্থানে গরু বা মহিষ জবাই করে মাংস ভাগাভাগি করছে। কাঠালবাড়ি পূর্ব দক্ষিণপাড়ায় ১২৫ জন সদস্য বিশিষ্ট একটি সমিতির জন্য ৪ টি বড় বড় গরু জবাই করে মাংস ভাগাভাগি জন্য প্রস্তুত গ্রহণ করা হয়েছে। এই সমিতির প্রতিটি সদস্যের টাকা জমা হয়েছে ৫ হাজার দুইশত করে। এই টাকায় গরু মাংস পেয়েছে ৮ কেজি করে।

সমিতির সদস্য রফিকুল ইসলাম বলেন, আমি নিম্ন আয়ের মানুষ একসাথে কোন সময় বেশি মাংস কিনতে পারবো না সেজন্য এই সমিতিতে করে আমি খুবই উপকৃত হয়েছি ।

সমিতির গরু জবাই করতে আসা কসাই বলে, এবার পুঠিয়া উপজেলায় প্রায় ৯০ থেকে ১০০ টির মত গরু কিনেছি শুধু এ ধরনের সমিতিতে জবাই করে দেওয়ার জন্য। সে পরিপ্রেক্ষিতে এখানেও আজকে আমরা চারটি গরু জবাই করেছি । এতে করে হাটে অনেকটাই মানুষের চাপ কমে যাচ্ছে।
সমিতির উদ্যোক্তা হাজী তছলিম হোসেন জানান, আমরা গত বছরে ৮৭ জন সদস্য নিয়ে সমিতি শুরু করলেও আমাদের সমিতিতে মাংসর দাম এবং গুণগতমান দেখে এ বছরে আরো অনেক মানুষ আমাদের সঙ্গে সমিতিতে অংশ গ্রহণ করেছে। এখন আমাদের সমিতির সদস্য সংখ্যা হয়েছে ১২৫ জন । এই সদস্যদের জমানো প্রতি শুক্রবারের ১০০ টাকা করে তা আজকে সদস্যপ্রতি পাঁচ হাজার দুইশত টাকা করে জমা হয়েছে। সদস্যদের কষ্টের জমানো টাকায় সদস্য প্রতি ৮ কেজি করে মাংস দিতে পেরে নিজেকে অনেক আনন্দিত মনে করছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31