IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
যারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহত
Home >> প্রবাস >> টপ নিউজ >> পাকিস্তানের মানবাধিকার কর্মীর মৃত্যুতে ‘অপরাধ খুঁজে পায়নি’ পুলিশ

পাকিস্তানের মানবাধিকার কর্মীর মৃত্যুতে ‘অপরাধ খুঁজে পায়নি’ পুলিশ

ধূমকেতু নিউজ ডেস্ক : পাকিস্তানের আলোচিত মানবাধিকার কর্মী কারিমা বালুচের লাশ উদ্ধারের ঘটনায় কোনো ‘অপরাধের যোগসূত্র’ পাওয়া যায়নি বলে জানিয়েছে দাবি করেছে কানাডার পুলিশ।

টরেন্টো পুলিশের এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, পারিপার্শ্বিক পরিস্থিতি তদন্ত করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন পুলিশ কর্মকর্তারা। তবে একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এ ঘটনার আরও গভীর তদন্ত দাবি করেছে। খবর আলজাজিরার।

পাকিস্তান রাষ্ট্র ও সেনাবাহিনীর কঠোর সমালোচক বিশেষ করে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদী কণ্ঠস্বর অধিকারকর্মী কারিমা বালুচ। তিনি পাকিস্তান থেকে নির্বাসিত হয়ে কানাডায় বসবাস করছিলেন। ‘নিখোঁজ’ থাকার পর সোমবার তার মরদেহের সন্ধান পাওয়ার কথা জানায় কানাডার পুলিশ। নিখোঁজ হওয়ার আগে তিনি হুমকি পেয়ে আসছিলেন।

টরেন্টো পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, কারিমার মৃত্যুর ঘটনা তদন্ত করা হয়েছে। পুলিশ সদস্যরা নিশ্চিত হয়েছেন যে, তার মৃত্যুতে অপরাধ সংগঠনের কোনো আলামত নেই। তার অপরাধহীন মৃত্যু হয়েছে বলে সিদ্ধান্ত পৌঁছেছেন কর্মকর্তারা। এই সিদ্ধান্তের কথা তার পরিবারের সদস্যদের জানানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তবে পুলিশের এই তদন্তের বিষয়ে কারিমার পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে তার লাশ পাওয়ার পর ৩৭ বছর বয়স্ক এই তরুণীর স্বামী হামাল হায়দার আলজাজিরাকে বলেছিলেন, কারিমা হত্যার হুমকি পেয়ে আসছিলেন বহু দিন ধরে।

পাকিস্তান রাষ্ট্র ও সেনাবাহিনীর কঠোর সমালোচক অধিকারকর্মী কারিমা বালুচ গত রবিবার নিখোঁজ হওয়ার পর তার সন্ধান চেয়ে আবেদন জানায় পুলিশ। পরে তার বন্ধুরা মৃতদেহ পাওয়ার কথা জানায়। এ ঘটনা তদন্তের আহ্বান জানায় বিভিন্ন মানবাধিকার গ্রুপ।

পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানের রাজনৈতিক কর্মী কারিমা বালোচ দেশটির সেনাবাহিনী এবং রাষ্ট্রের কট্টর সমালোচক ছিলেন। তিনি ২০১৫ সালের শেষ দিকে কানাডায় পালিয়ে যান। ২০১৭ সালে তিনি কানাডায় রাজনৈতিক আশ্রয়প্রার্থীর মর্যাদা নিয়ে বসবাস করে আসছিলেন।

ক্যানাডার টরোন্টোতে নির্বাসিত কারিমা রোববার থেকে নিখোঁজ ছিলেন, পরে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।

কারিমা বালোচের মৃত্যুর ঘটনায় তদন্ত দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

বিবিসি ২০১৬ সালে কারিমাকে উদ্দীপনা জাগানো ও প্রভাবশালী ১০০ নারীর তালিকায় স্থান দেয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31