ধূমকেতু প্রতিবেদক, গুরুদাসপুর : গুরুদাসপুর উপজেলা বিএনপির আয়োজনে শনিবার (২৯ মার্চ) বিকেল ৪ ঘটিকায় সাবেক সংসদ সদস্য মরহুম মোজাম্মেল হক এর নিজ বাস ভবনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথির ছিলেন, ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল (রঞ্জু) সদস্য, নাটোর জেলা বিএনপি আহ্বায়ক কমিটি।
উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন, শামসুল হক মোল্লা, সাবেক চেয়ারম্যান, চাপিলা ইউনিয়ন পরিষদ।
বিশেষ অতিথি ছিলেন, নাজিমুদ্দিন সরদার, সাবেক সহ সভাপতি, গুরুদাসপুর উপজেলা বিএনপি, নাজমুল করিম নজু, সাবেক, সিনিয়র সহ সভাপতি, গুরুদাসপুর উপজেলা বিএনপি, ফিরোজ আহম্মেদ, সাবেক সহ সভাপতি, গুরুদাসপুর উপজেলা বিএনপি।
এসময় উপস্থিত ছিলেন, আব্দুল মান্নান, বজলুর রশীদ, মামুন, শরিফুল ইসলাম, সবুজ বিশ্বাস লালন, আব্দুল করিম, মঞ্জুর রহমান, আব্দুর রহিম, আব্দুল আলিম (সাবেক কাউন্সিলর), আব্দুল সামাদ (বনপাড়া), খয়ের প্রামানিক, লোকমান মাস্টার, সুজাউদ্দৌলা সুজন, আপেল মাহামুদ, সুমন (ছাত্র নেতা, পাবনা), আঃ সোবাহান (অবঃ সেনা সদস্য) প্রমুখ।
মাহফিল শেষে দেশ ও জাতির কল্যানে দোয়া অনুষ্ঠিত হয়।


