ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের চক গ্রামে পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে মিরপুর থানা পুলিশ।
সোমবার (৩১ মার্চ) বিকেলে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের চক গ্রামে পুলিশ মাদকবিরোধী এক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে মিরপুর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- হাবিবুর রহমান (৩৩), আব্দুর রহমানের ছেলে জসীমউদ্দীন (৩৮), কুর্শার মৃত মকবুল হোসেনের ছেলে বাচ্চু (৩০), বাবর আলীর ছেলে লিটন (৩৫), মৃত শামসুর ছেলে সাজেদুল ইসলাম (২৩)।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ওই গ্রামের জনৈক শরিফুল ইসলামের বাড়ীর পিছনে পাকা রাস্তার উপরে কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্যসহ অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে মিরপুর থানার এসআই রুহুল আজমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী অভিযান চালায়। এসময়ে পুলিশের উপস্থিত টের পেয়ে ৫ জন কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময়ে পুলিশ তাদের গ্রেপ্তার করেন। পরে তাদের দেহ তল্লাশি করে একটি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করে।
গ্রেপ্তারকৃতরা হলো, চক গ্রামের হাফিজুর রহমানের ছেলে চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


