IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> নগর-গ্রাম >> লিড নিউজ >> কুষ্টিয়ার সড়কে ঝরলো আরও ৩ প্রাণ

কুষ্টিয়ার সড়কে ঝরলো আরও ৩ প্রাণ

লাশ উদ্ধার, মৃতদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কু‌ষ্টিয়ায় পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যা থেকে দিবাগত রাত ২টা পর্যন্ত সদর ও খোকসা উপ‌জেলায় এসব ঘটনা ঘটে।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুষ্টিয়া জিলা স্কুলের সামনে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলে থাকা রাহাত ইসলাম পলাশ (৩০) ও ফাহিম অনিক (২৩) নিহত হন।

নিহতরা সম্পর্কে মামা-ভাগ্নে। এঘটনায় আহত হ‌য়ে‌ছেন তানভীর গণি (২৩) নামে এক যুবক।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, মঙ্গলবার দিনগত রাত দেড়টার দিকে মোটরসাইকেল আরোহী তিনজন মজমপুর থেকে চা খেয়ে মোল্লাতেঘরিয়ায় চাচাতো ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে যাওয়ার পথে কুষ্টিয়া জিলা স্কুলের সামনে পৌছালে বিপরিত দিক থেকে আসা দ্রুতগতির একটি প্রাইভেট কার তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাহাত ইসলাম পলাশকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে ফাহিম অনিক নামের আরো একজনের মৃত্যু হয়। এঘটনায় আহত তানভীর গণি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কুষ্টিয়া জিলা স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি প্রাইভেট কার তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে অনিকের মৃত্যু হয়।

নিহত পলাশ কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়া এলাকার আসাদুল ইসলাম মোল্লার ছেলে। সে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানিতে সাভারে কর্মরত ছিলেন ও অনিক শহরতলীর কমলাপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে। সে পড়াশোনা শেষ করে ফ্রিল্যান্সিং করতেন। নিহতরা সম্পর্কে মামা-ভাগ্নে বলে জানা গেছে। এঘটনায় তানভীর গণি (২৩) নামের আরো ১জন আহত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দি‌কে কুষ্টিয়ার খোকসা উপজেলার বিলজা‌নি বাজার এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় ছিট‌কে প‌ড়ে মঈনুদ্দিন শেখ (৭০) না‌মে এক নির্মাণ শ্রমিক গুরুত্বর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তা‌কে মৃত ঘোষণা করেন। ‌

তি‌নি খোকসা উপজেলার শিমু‌লিয়া গ্রা‌মের মৃত চতুর আলীর ছে‌লে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31