ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সাবেক ইসলামি ছাত্র শিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র ঈদ-উল-ফিতরের পরের দিন মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ১০ টায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জামায়াত ইসলামীর উপজেলা শাখার আমীর কামরুজ্জামান হারুন।
বিশেষ অতিথি ছিলেন, সাবেক জেলা সভাপতি শাহজাহান জামাল এবং শাহিন আলম, সাবেক জেলা সেক্রেটারি শহীদুজ্জামান মীর, ইবি শাখার সাবেক অর্থ সম্পাদক হাফেজ বাবুল হোসাইন, রাজশাহী কলেজ শাখার সাবেক সভাপতি রেজাউল ইসলাম উজ্জ্বল, সাবেক রাজশাহী কলেজ শাখার সেক্রেটারি আফজাল হোসাইন।
এসময় উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা শাখার সাবেক সভাপতি মোস্তফা হোসেন, আশরাফুল ইসলাম আশিক মারুফ হোসাইন, সাইফুল ইসলাম কামরুল ইসলাম, আতাউর রহমান আবুজার গিফারি, উপজেলা শাখার সেক্রেটারি শাহিন আলম, আব্দুল জলিল ও মমতাজুর রহমান, বাগমারা উপজেলা শাখার সভাপতি হাফেজ শফিকুল ইসলাম।
জামায়াত ইসলামীর শাখা সেক্রেটারি অধ্যাপক অহিদুল ইসলাম এর সঞ্চালনায় বিভিন্ন দায়িত্বশীলরা স্মৃতিচারণমূলক বক্তব্য দেন। দীর্ঘ সময় ধরে সবাই একত্রিত হওয়ায় কান্নায় ভেঙ্গে পড়ে অনেকে।
প্রধান অতিথি উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি কামরুজ্জামান হারুন তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ নৈতিকতাহীন শিক্ষা ব্যবস্থা আমাদের জাতিকে নষ্ট করে দিয়েছে। এমনকি আলিয়া ধারার শিক্ষাব্যবস্থাকে সরকার ধ্বংস করে দিয়েছে। এখান থেকে এখন আর যোগ্য আলেম তৈরি হওয়ার সুযোগ নেই।
তিনি বলেন, আওয়ামী সরকার কওমী শিক্ষা কারিকুলামেও নগ্ন হস্তক্ষেপ করার পরিকল্পনা করছে। এজন্য সমাজ ও দেশকে অনৈতিকতার হাত থেকে রক্ষা করার জন্য ছাত্রশিবিরের প্রতিটি পরিবারকে বেশি বেশি করে কুরআন, হাদিস ও ইসলামী সাহিত্য অধ্যয়ন করা প্রয়োজন। সমাজ ও জাতিকে সচেতন করা প্রয়োজন।
তিনি আরও আহ্বান করে বলেন, বাংলাদেশের প্রতিটি মসজিদের মক্তব ব্যবস্থাকে আরও কার্যকর করে গড়ে তুলতে সকলকে কার্যকারী পদক্ষেপ গ্রহণ করতে হবে।
পরে ঈদ পুনর্মিলনীতে মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে উপজেলা শাখার বিভিন্ন শীর্ষস্থানীয় শিল্পীগোষ্ঠীর শিল্পীরা।


