IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> নগর-গ্রাম >> কুষ্টিয়ার আমলা-সদরপুর স্কলারশীপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

কুষ্টিয়ার আমলা-সদরপুর স্কলারশীপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

কুষ্টিয়ার আমলা-সদরপুর স্কলারশীপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

কুষ্টিয়ার আমলা-সদরপুর স্কলারশীপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি প্রদান। ছবি- ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুর উপজেলার সর্ববৃহৎ বৃত্তি আমলা-সদরপুর স্কলারশীপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) সকালে ঐতিহ্যবাহী আমলা-সদরপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রথমবারের মতো আমলা-সদরপুর স্কলারশীপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে ৩০৭ জন মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির নগদ অর্থ, সন্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে সদরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আমলা-সদরপুর স্কলারশীপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব আব্দুল হক এর সভাপতিত্বে শুভ উদ্ভোধন করেন ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব বশির আহমেদ।

এসময় তিনি তার বক্তব্য বলেন, আজকের দিনটি অনেক আনন্দের। এ বৃত্তি প্রদান অনুষ্ঠান আমাদের সন্তানদের লেখাপড়ার ক্ষেত্রে অনুপ্রাণিত ও উৎসাহিত করবে।

আমরা তাদের মাঝে একটি লেখা পড়ার প্রতিযোগিতা তৈরি করতে চাই। যাতে তারা মানুষের মত মানুষ হতে পারে। অবস্থা পরিবর্তনের একমাত্র হাতিয়ার শিক্ষা। শিক্ষাই সবার মধ্যে পার্থক্য তৈরি করে দেয়। সফলতার জন্য শর্টকাট কোন রাস্তা নেই। যারা পড়ালেখায় ফাঁকিবাজি করবে তাদের জীবনও ফাঁকিবাজিতে পড়ে যাবে।

আমলা-সদরপুর স্কলারশীপ ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সভাপতি জামিল আহম্মেদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, আলমডাঙ্গা উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দিন, কুষ্টিয়া জেলা পরিষদের সহকারী প্রকৌশলী শফিকুল আজম, চাঁদপুর সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ কনসালটেন্ট, আরিফুল ইসলাম সুমন, আমলা-সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জহুরুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুল গাফফার, সহকারী প্রধান শিক্ষক তৌহিদুজ্জামান ইসলাম তৌহিদ, কুষ্টিয়া কৃষ্টির সম্পাদক রাব্বুল ইসলাম খান।

এসময় উপস্থিত ছিলেন, জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিগার সুলতানা মায়া,আমলা-সদরপুর স্কলারশীপ ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সদস্য সচিব আমিরুল ইসলাম, আমলা প্রেসক্লাব আহবায়ক সদস্য ও হেলথ্ এইড ডায়াগনস্টিক সেন্টার’র চেয়ারম্যান, শাহীন আলম লিটন, কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাসেল আহম্মেদ, পুরাতন আজমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিকা খাতুন প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন, আমলা-সদরপুর স্কলারশীপ ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সহ সভাপতি মানিক ইসলাম, সাংগাঠনিক সম্পাদক মিঠুন আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ, প্রচার সম্পাদক রুবেল আহম্মেদ, এডুকেশন আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক স্বর্নালী খাতুন বৈশাখী।

অনুষ্ঠানে কুষ্টিয়া, মেহেরপুর এবং চুয়াডাঙ্গা জেলার মোট ১৫৬৮ জন পরীক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তার মধ্যে ৩০৭ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল, প্রথম গ্রেড, সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত হয়।

এছাড়াও এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, সাংবাদিক, প্রশাসন, ছাত্রছাত্রীরা এবং আমলা-সদরপুর স্কলারশীপ ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31