IMG-LOGO

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান নিয়ে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ সংবাদ প্রকাশের প্রতিবাদরহনপুর ইউসুফ আলী সরকারি কলেজে অভিভাবক সমাবেশবাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতপার্কে পরকীয়া প্রেমিক যুগলের বিষপান, হাসপাতালে ভর্তিনিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১তানোরে জেলা পরিষদ ডাকবাংলোর শুভ উদ্বোধনচলনবিল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও দূষণ রোধে ডাস্টবিন সরবরাহহারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন আরএমপি পুলিশ কমিশনারনিয়ামতপুরে ছেলের বিরুদ্ধে মায়ের গলায় ছুরি ধরে হত্যা চেষ্টার অভিযোগরাণীনগরে ২লাখ টাকার নিষিদ্ধ জাল আগুনে পুরে ভস্মিভূতপুঠিয়ায় মাদকসেবীকে ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানফুলবাড়ী নির্বাচন অফিসে টাকা ছাড়া সেবা মেলে না, অভিযোগরাণীনগরে প্রবাসীর বাড়ীতে আগুনে ২লাখ টাকার মালামাল ভস্মিভূতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ: স্বরাষ্ট্রমন্ত্রী
Home >> টপ নিউজ >> বিশেষ নিউজ >> আধুনিকতার ছোঁয়ায় রায়গঞ্জ থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী কাচারি ঘর

আধুনিকতার ছোঁয়ায় রায়গঞ্জ থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী কাচারি ঘর

ধূমকেতু প্রতিবেদক,মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জ থেকে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী কাচারি ঘর। এ উপজেলায় এক সময় অধিকাংশ সম্ভ্রান্ত পরিবারের অভিজাতের প্রতীক ছিল এই কাচারি ঘর। বাড়ির বাইরের আঙ্গিনায় অতিথি মুসাফির ছাত্র ও জাগিরদের থাকার ঘরটি কাছারি ঘর বা বাংলা ঘর নামে বেশি পরিচিত ছিল। এ ঘরকে আবার বৈঠক খানাও বলা হতো। যেকোনো মেহমান এলেই থাকতে দেওয়া হতো এই কাচারি ঘরেই।

সেই সময়ে মাঝে মধ্যেই শোনা যেতো বাহির থেকে অচেনা কেনো শব্দও। বাড়িতে কেউ আছেন? একটু থাকার যায়গা হবে? আর এ কারণেই বাঙালিরা হয়ে উঠেছিল অতিথি পরায়ণ। আর এসব অতিথিকে না খেয়ে ঘুমাতে দিতেন না বাড়িওয়ালারা। আর তাছাড়া আসলে মজার ব্যাপার হলো, এসব অতিথি রাতের অন্ধকার থাকতেই উঠে চলে যেতেন। তবে কোনো কিছু চুরি করে নিয়ে যেতেন না।

এছাড়াও কাচারি ঘরের বারান্দায় সব সময় একটা হেলনা বেঞ্জ থাকত। এখানে বসে অনেকেই বিশ্রাম নিতেন। বিশেষ করে সকাল-বেলায় চা-আড্ডায় মেতে উঠতেন অনেকেই। উপজেলার নাড়ুয়া গ্রামের কুরান প্রামাণিকের সাথে কথা হলে তিনি বলেন, গ্রামপাঙ্গাসী আমার চাচার বাড়িতে একটি কাচারি ঘর ছিল, কিন্তু আধুনিকতার ছোঁয়ায় সেটি এখন আর নেই। ঘরের টিন ও আলমারিগুলো এখনো স্মৃতি হিসেবে রয়ে গেছে। আমার জানা মতে এখন আর কোনো বাড়িতে সেই ঐতিহ্যবাহী কাচারি ঘরগুলো আর নেই। তবে সবার নজর কেড়েছে সম্প্রতি করা দৃষ্টিনন্দন একটি বাড়ি। বিশেষ করে বারান্দায় অতিথিদের বসার জন্য হেলেনসা ব্রেঞ্জ। এদিকে বর্তমানে অবকাঠামো উন্নতির ফলে মাঠে-ময়দানে যারা কাজ করতেন তারা দিন শেষে নিজ বাড়িতে চলে যান। কোথাও থাকারও প্রয়োজন হয় না।

এছাড়াও আধুনিকতার ছোঁয়ায় দরকার পড়ে না কাচারি ঘরের। মানুষ এখন কর্মমূখী। তাই বসে থাকার সময় নেই। ফলে উপজেলা থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী সেই কাচারি ঘরগুলো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031